আলোকিত কাগজ প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজের একদিন পর সাত বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
সোমবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে কাশীপুরের উত্তর নরসিংহপুর এলাকার একটি পরিত্যক্ত স্থান থেকে শিশুটির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
নিহত শিশুটির নাম সৈকত (৭)। সে গাইবান্ধা জেলার রঞ্জু মিয়ার ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র। জানা যায়, গত রোববার দুপুরের পর থেকে নিখোঁজ ছিল সে। এ ঘটনায় তার পরিবার রাতেই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
তিনি আরও বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। হত্যার রহস্য উদঘাটন এবং দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় নিখোঁজের একদিন পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ০৯:২৯:১৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- ১০ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















