আলোকিত কাগজ প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে লিটন (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৫ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লিটন রংপুর জেলার মৃত শহিদুল ইসলামের ছেলে। তিনি সোনারগাঁ পৌরসভার হামছাদী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং সাইনবোর্ড এলাকার একটি গাড়ির শোরুমে চাকরি করতেন।
স্থানীয়রা জানায়, লিটনের সঙ্গে স্থানীয় একটি গ্রুপের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত শনিবার তাদের মধ্যে উত্তেজনা ও ঝগড়ার ঘটনা ঘটে। পরদিন রাতে লিটন রতনপুর এলাকায় গেলে প্রতিপক্ষের লোকজন তাকে আক্রমণ করে গুরুতর জখম করে ফেলে।
পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবার দাবি করেছে, পূর্বের দ্বন্দ্বের জের ধরেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
নিহতের শ্বশুর আব্দুর রউফ বলেন,আমার মেয়ের স্বামীকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী হত্যা করা হয়েছে। যাদের সঙ্গে তার বিরোধ ছিল, আমরা তাদের দিকেই সন্দেহ করছি।”
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ জানান, জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে রাতের হামলা: যুবক নিহত, তদন্তে নেমেছে পুলিশ
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ০৯:৩৫:১৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- ১০ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















