ফরহাদ রহমান, স্টাফ রিপোর্টার কক্সবাজার : উখিয়া-টেকনাফবাসীর উদ্দেশে দেওয়া নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করেছেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি জানান, নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দায়িত্ব গ্রহণের প্রথম ১০০ দিনের মধ্যে ই টেকনাফ বন্দর সচল করতে সর্বোচ্চ চেষ্টা করা হয় এবং ইতোমধ্যে বন্দর কার্যক্রম চালু হয়েছে।
এক প্রতিক্রিয়ায় তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণের দোয়া ও সমর্থনই তার মূল শক্তি। ভবিষ্যতেও উখিয়া-টেকনাফ এলাকার সার্বিক উন্নয়নে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন বন্ধ থাকার পর বন্দর সচল হওয়ায় ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা যাচ্ছে।
প্রতিনিধির নাম 


















