ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে সাপ্তাহিক গণশুনানীতে সেবাপ্রার্থীদের সমস্যা শুনে তাৎক্ষণিক নির্দেশনা ডিসির দক্ষিণ জেলা জাপার সদস্য সচিব আবদুস সাত্তার রণির জানাজা সম্পুর্ন: বিভিন্ন মহলের শোক নিউজ টু নারায়ণগঞ্জ’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে  ন্যায়বিচার ও জনস্বার্থে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা জরুরি : বিচারপতি মোঃসিদ্দিকুর রহমান মিয়া পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পটিয়ায় সুদ ব্যবসায়ীর বিরুদ্ধে মানববন্ধন সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক সিংড়ায় জামতলী-রাণীনগরহাট ১০ কি.মি. সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়তে নিজ কার্যালয় থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান : ডিসি রায়হান কবির পটিয়ার  শোভনদন্ডীতে খরনা খালের পানি প্রবাহ কৃষকের জমি দিয়ে: দিশেহারা কৃষক পরিবার

ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী হওয়ার ঘোষণা এম ইলিয়াস আলীর

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:২২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৩৬৭ বার পড়া হয়েছে

মতলব উত্তর উপজেলার ১১ নম্বর ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম ইলিয়াস আলী। বৃহস্পতিবার বিকেলে ফতেপুর পশ্চিম ইউনিয়নের স্থানীয়দের এক আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন।

ঘোষণাকালে এম ইলিয়াস আলী বলেন, ফতেপুর পশ্চিম ইউনিয়নকে একটি আধুনিক, সুশাসনভিত্তিক ও মাদকমুক্ত ইউনিয়নে রূপান্তর করাই তাঁর লক্ষ্য। তরুণদের সম্পৃক্ত করে শিক্ষা, কৃষি ও অবকাঠামো উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

তিনি বলেন, ইউনিয়নের সার্বিক উন্নয়নই হবে তাঁর প্রধান অগ্রাধিকার। অবকাঠামোগত উন্নয়ন, রাস্তা-ঘাট সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্যখাতের মানোন্নয়ন, কৃষি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তা প্রদান এবং যুবসমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি—এসব ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

ইলিয়াস আলী আরও বলেন, তিনি একটি দুর্নীতি ও স্বজনপ্রীতিমুক্ত, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক পরিষদ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। সুশাসন ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই জনগণের আস্থা অর্জন এবং তাঁদের প্রত্যাশা পূরণ সম্ভব বলে তিনি মনে করেন।

দলীয় সহযোগিতার বিষয়ে তিনি বলেন, যুবদল ও দলের সিনিয়র নেতৃবৃন্দের আন্তরিক সমর্থন পেলে জনগণের প্রত্যাশা পূরণে আরও সফল হওয়া যাবে। এলাকার সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রাখার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি ইউনিয়নের বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে সম্পৃক্ত। বিশেষ করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতা এবং শিক্ষার্থীদের সহায়তায় তাঁর ভূমিকা স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

সমর্থকদের দাবি, তরুণ নেতৃত্ব হিসেবে তিনি ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ শুরু করেছেন। ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন এবং উন্নয়ন পরিকল্পনা তুলে ধরছেন।

উল্লেখ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১১ নম্বর ফতেপুর পশ্চিম ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। তবে এখনো নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি।

এদিকে, প্রার্থিতা ঘোষণার পর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আলোচনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ প্রার্থী হিসেবে এম ইলিয়াস আলীর অংশগ্রহণ নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে সাপ্তাহিক গণশুনানীতে সেবাপ্রার্থীদের সমস্যা শুনে তাৎক্ষণিক নির্দেশনা ডিসির

ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী হওয়ার ঘোষণা এম ইলিয়াস আলীর

আপডেট সময় : ০৫:২২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬