ঢাকা ১১:১২ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকনাফে শিশুকে ধর্ষণের অভিযোগে র‍্যাব-১৫ হাতে বৃদ্ধ আটক বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশন কর্তৃক ঈদ পুনর্মিলনী, ফ্রি মেডিকেল ক্যাম্প ও অনুদান বিতরণ বর্ষার আগেই জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ সদরে ড্রেন পরিষ্কার অভিযান বেনাপোল সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির কড়াকড়িতে ব্যর্থ বিএসএফ পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে অফিস কার্যক্রম শুরু সিংড়ায় ট্রাক চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ২০২১ পরিবারের মাঝে গোশত বিতরণ। ডিসি ও এসপির কঠোর তদারকিতে শান্তিপূর্ণ ঈদ উদযাপন সহ মাদক-সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূলে বিশেষ অভিযান অব্যাহত বন ও পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে। এ বিষয়ে আমি প্রধানমন্ত্রী দপ্তর থেকে আপনাদের জন্য প্রয়োজনে আদালতে যেতেও রাজি আছি। উখিয়ায় ৬০ হাজার ইয়াবাসহ আটক ১

বেনাপোল সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির কড়াকড়িতে ব্যর্থ বিএসএফ

মনির হোসেন,যশোর জেলা প্রতিনিধি: যশোরে  বেনাপোল সীমান্ত দিয়ে দশ নারী পুরুষকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
সোমবার গভীর রাতে বেনাপোল সীমান্তের সাদিপুর এলাকার মাঠসংলগ্ন অংশে কাঁটাতারের বেড়া খুলে কয়েকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। এ সময় বিজিবি সদস্যরা সতর্ক অবস্থান গ্রহণ করলে বিএসএফ তাদের বাংলাদেশে প্রবেশ করাতে পারেনি।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, রাতের আঁধারে সীমান্তের লাইট বন্ধ করে কিছু মানুষকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালানো হয়। বিজিবি সদস্যরা সীমান্তে টহল ও নজরদারি জোরদার করলে বিএসএফের সেই উদ্যোগ ভেস্তে যায়।

সূত্রটি আরও জানায়, বর্তমানে সীমান্তের কাঁটাতারের কাছাকাছি ১০ থেকে ১২ জনকে অবস্থান করিয়ে রাখা হয়েছে। তাদেরও বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম খান বলেন, রাতভর সীমান্ত এলাকায় আমাদের টহল জোরদার ছিল। বিজিবির সতর্ক অবস্থানের কারণে বিএসএফ সাদিপুর খড়ের মাঠ এলাকায় সীমান্ত পিলার ১৯/এস-৬ এর কাছে ওই ব্যক্তিদের বাংলাদেশে ঠেলে পাঠাতে পারেনি। বর্তমানে তাদের শূন্যরেখায় রাখা হয়েছে।
তিনি বলেন, বিএসএফ যেকোনো স্থান দিয়ে পুশইনের চেষ্টা করবে বলে ধারণা করা হচ্ছে। তবে আমরাও সতর্ক রয়েছি। কোনোভাবেই প্রবেশ করতে দেওয়া হবে না।
এদিকে পুশইনের আশঙ্কায় যশোর জেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল খান বলেন, বিএসএফের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা ৮ থেকে ১০ জন নারী, পুরুষ ও শিশু বর্তমানে বেনাপোল সীমান্তের সাদিপুর এলাকার ভারত-বাংলাদেশ শূন্যরেখায় অবস্থান করছে। বিষয়টি সমাধানে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে। এ ছাড়া সমস্যা নিরসনে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।#

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টেকনাফে শিশুকে ধর্ষণের অভিযোগে র‍্যাব-১৫ হাতে বৃদ্ধ আটক

বেনাপোল সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির কড়াকড়িতে ব্যর্থ বিএসএফ

আপডেট সময় : ০৩:২৮:২৮ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬