ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ যশোরে আটক ২ বরুড়া বাজারে যানজট নিরসনে উচ্ছেদ অভিযান: ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থার দাবি নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ফাইনাল ২২ জুন, শিল্পকলা একাডেমিতে মুখোমুখি ৪ প্রতিষ্ঠান সাংবাদিক গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করল নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি:, রেজানুর ইসলাম সহ সকলের মুক্তি দাবি পাহাড়ি মাটিতে আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের চটপটির ব্যবসার আড়ালে ইয়াবা বাণিজ্যের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী যশোরে জাতীয় পার্টির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের গণপদত্যাগ আজ শনিবার যশোর সফরে আসছেন বিচারপতি মোঃ মুজিবুর রহমান মিয়া এতিম ও হেফজখানার শিক্ষার্থীদের নিয়ে মানবতার বন্ধন পটিয়ার ফল উৎসব জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান

টেকনাফে দুই কিশোর উদ্ধার ও মদসহ এক যুবক আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে দুই কিশোরকে মানব পাচারের হাত থেকে উদ্ধার এবং সিএনজিযোগে অবৈধ মদ পাচারের সময় এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর বিশেষ অভিযানে চাকরির প্রলোভন দেখিয়ে মিয়ানমারে পাচারের সময় দুই কিশোরকে উদ্ধার করা হয়।

এ সময় পাচারকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়, যদিও

নূর হাসান নামে আরেক পাচারকারী পালিয়ে যায়। উদ্ধার হওয়া কিশোররা হলো কক্সবাজার লালদিঘিরপাড় এলাকার মাহিম (১৫) ও সোহেল (১৬)। আটক পাচারকারীর নাম রাসেদ (১৮), তিনি উখিয়ার কুতুপালং ক্যাম্পের বাসিন্দা।

অপরদিকে, একই দিন রাত সাড়ে ৮টার দিকে দমদমিয়া চেকপোস্টে হ্নীলা থেকে টেকনাফগামী একটি সিএনজিতে তল্লাশি চালায় বিজিবি। এ সময় কুকুর “মেঘলা”র সহায়তায় সিএনজি থেকে ২০ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় ফিরোজ আহম্মেদ (২৪) নামে এক যুবককে আটক করা হয়। তিনি টেকনাফ সদর ইউনিয়নের পুরাতন পল্লানপাড়ার বাসিন্দা।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানিয়েছে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, “মানব ও মাদক পাচারকারীদের বিরুদ্ধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

৭কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ যশোরে আটক ২

টেকনাফে দুই কিশোর উদ্ধার ও মদসহ এক যুবক আটক

আপডেট সময় : ১০:৩০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫