ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি উখিয়ায় র‌্যাব-১৫ এর অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন এসবিএসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যশোরে দুই মাদক কারবারি আটক কুমিল্লার বরুড়ায় আন্তঃস্কুল ইংলিশ ডিবেট প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম কে সাৃমনে রেখে একযোগে ৩৩০০-এর বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

টেকনাফে শীর্ষ মানব পাচারকারী আব্দুল আলী আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩১:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ২৮১ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,টেকনাফ:কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ মানব পাচারকারী চক্রের মূল হোতা আব্দুল আলী (৫০)–কে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রবিবার (১২ অক্টোবর ২০২৫) বিকেলে কোস্ট গার্ডের বাহারছড়া আউটপোস্ট ও স্টেশন টেকনাফের সদস্যরা জুম্মাপাড়া সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে দীর্ঘদিন ধরে মানব পাচার কার্যক্রমে জড়িত ও একাধিক মামলার আসামি কুখ্যাত আব্দুল আলীকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আব্দুল আলীর নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের অপহরণ করে অর্থের বিনিময়ে মালয়েশিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পাচার করে আসছিল।

আটককৃতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।

তিনি আরও বলেন, পাচারকারী চক্রের অন্যান্য সদস্যদের আটকের লক্ষ্যে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি

টেকনাফে শীর্ষ মানব পাচারকারী আব্দুল আলী আটক

আপডেট সময় : ১১:৩১:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫