ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরের ৬টি আসনে পৌঁছে গেল ব্যালট,সিসিটিভির আওতায় শতভাগ ভোটকেন্দ্র আমতলীতে ধানের শীষের জনসভায় জনতার ঢল! নির্বাচিত হলে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়েত এর মধ্যে কোন ভেদাভেদ থাকবেনা -বিএনপি মনোনীত প্রার্থী মো.নজরুল ইসলাম মোল্লা। বেনাপোল স্থল বন্দরে ভারতীয় ট্রাক থেকে নিষিদ্ধ ট্যাবলেটসহ চালক আটক ইতিহাসে প্রথম কারাগারে বন্দিরা পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলেন শার্শায় ধানের শীষের ব্যানারে আগুন খুব শান্তিপূর্ণভাবে ভাবে ভোট হবে: রংপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা ভয়ভীতি ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবে ভোটাররা, ভোলায় নৌবাহিনী প্রধান নোয়াখালীতে মাঠে নামল মহিলা জামায়াত, হেনস্তার, হামলার, কাজে বাঁধার প্রতিবাদে বিক্ষোভ ও স্মারক লিপি প্রদান পটিয়ায় চক্রশালা স্কুলে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  যশোরে বিজিবির অভিযানে বিদেশি গ্যাস পিস্তলসহ অস্ত্র-সরঞ্জাম উদ্ধার

যশোরে বিজিবির অভিযানে বিদেশি গ্যাস পিস্তলসহ অস্ত্র-সরঞ্জাম উদ্ধার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীর অভিযান জোরদার করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি সন্ত্রাসী তৎপরতা দমনে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে যশোরের চৌগাছা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চারটি ভারতীয় এয়ারগান, একটি বিদেশি গ্যাস পিস্তল এবং বিপুল পরিমাণ অস্ত্রের আনুষাঙ্গিক সরঞ্জাম উদ্ধার করেছে ৪৯ বিজিবি। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে আন্দুলিয়া বিওপির একটি টহল দল চৌগাছা উপজেলার দৌলতপুর গ্রামের একটি মাঠ এলাকা থেকে এসব অস্ত্র ও সরঞ্জাম জব্দ করে। উদ্ধারকৃত অস্ত্রগুলো সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ করানোর প্রস্তুতি চলছিল বলে ধারণা করা হচ্ছে। বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করতে যাতে কোনো সন্ত্রাসী গোষ্ঠী বা অপরাধচক্র সক্রিয় হতে না পারে, সে জন্য যশোর সীমান্তজুড়ে নজরদারি বাড়ানো হয়েছে। অবৈধ অস্ত্র, চোরাচালান ও সন্ত্রাসী তৎপরতা রোধে নিয়মিতভাবে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নির্বাচন ঘিরে যশোর অঞ্চলে যেকোনো ধরনের সহিংসতা বা নাশকতার চেষ্টা কঠোর হাতে দমন করা হবে। সীমান্ত এলাকা এখন বাড়তি নজরদারির আওতায় রয়েছে এবং সন্দেহভাজন চলাচলের ওপর রাখা হচ্ছে কড়া পর্যবেক্ষণ।#

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরের ৬টি আসনে পৌঁছে গেল ব্যালট,সিসিটিভির আওতায় শতভাগ ভোটকেন্দ্র

যশোরে বিজিবির অভিযানে বিদেশি গ্যাস পিস্তলসহ অস্ত্র-সরঞ্জাম উদ্ধার

আপডেট সময় : ০৫:৪৩:৩১ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬