ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরের ৬টি আসনে পৌঁছে গেল ব্যালট,সিসিটিভির আওতায় শতভাগ ভোটকেন্দ্র আমতলীতে ধানের শীষের জনসভায় জনতার ঢল! নির্বাচিত হলে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়েত এর মধ্যে কোন ভেদাভেদ থাকবেনা -বিএনপি মনোনীত প্রার্থী মো.নজরুল ইসলাম মোল্লা। বেনাপোল স্থল বন্দরে ভারতীয় ট্রাক থেকে নিষিদ্ধ ট্যাবলেটসহ চালক আটক ইতিহাসে প্রথম কারাগারে বন্দিরা পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলেন শার্শায় ধানের শীষের ব্যানারে আগুন খুব শান্তিপূর্ণভাবে ভাবে ভোট হবে: রংপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা ভয়ভীতি ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবে ভোটাররা, ভোলায় নৌবাহিনী প্রধান নোয়াখালীতে মাঠে নামল মহিলা জামায়াত, হেনস্তার, হামলার, কাজে বাঁধার প্রতিবাদে বিক্ষোভ ও স্মারক লিপি প্রদান পটিয়ায় চক্রশালা স্কুলে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  যশোরে বিজিবির অভিযানে বিদেশি গ্যাস পিস্তলসহ অস্ত্র-সরঞ্জাম উদ্ধার

নোয়াখালীতে মাঠে নামল মহিলা জামায়াত, হেনস্তার, হামলার, কাজে বাঁধার প্রতিবাদে বিক্ষোভ ও স্মারক লিপি প্রদান

৮ ফেব্রুয়ারি, নির্বাচনকালীন সময়ে নারী হেনস্তার সাথে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, ভোট কেন্দ্র ও এর আশেপাশে নারী ভোটারদের নিরাপত্তায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনসহ নারী ভোটার ও নারীকর্মীদের হয়রানির হেনস্তার প্রতিবাদে, ভ্রাম্যমান আদালত কার্যক্রম জোরদার করা সহ পাঁচ দফা দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে এবং জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এর বরাবরে স্মারক লিপি প্রদান করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। এর আগে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিএনপি’র সশস্ত্র ক্যাডাররা নানাভাবে মহিলা জামাতের কর্মী ও নেত্রীদেরকে নির্বাচনী প্রচারণার কাজে বাধা দিচ্ছে। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় জামায়াতের নেত্রী ও কর্মী বোনদেরকে হেনস্থা করছে। প্রকাশ্যে মা-বোনদেরকে লাথি মারছে, মাথায় আঘাত করছে,বস্ত্র খুলে নেওয়া হুমকি দিচ্ছে,১২ তারিখ ভোটকেন্দ্রে যেতে নিষেধ করছে। বক্তারা বলেন, নির্বাচনের আগে যদি এই সকল সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িতদের আইনের আওতে না আনা হয় তাহলে ভোটের দিন নারী ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারবেন না। প্রশাসন যাতে ভোটের আগেই নারীদের ভোটকেন্দ্রে যাওয়ার মত সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তারা। এসময় নোয়াখালী জেলা জামায়াতের মহিলা শাখার জেলা সেক্রেটারি নাজনীন আক্তার, জেলা কর্ম পরিষদ সদস্য রেহানা বিনতে আলী,নোয়াখালী শহর শাখা সভাপতি কামরুন্নাহার ফাতেমা শহর কর্ম পরিষদ সদস্য জান্নাতুল মাওয়া সুলতানা রাজিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন,বক্তব্য রাখেন এবং জেলা প্রশাসক মো শফিকুল ইসলাম এর নিকট স্মারক লিপি প্রদান করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরের ৬টি আসনে পৌঁছে গেল ব্যালট,সিসিটিভির আওতায় শতভাগ ভোটকেন্দ্র

নোয়াখালীতে মাঠে নামল মহিলা জামায়াত, হেনস্তার, হামলার, কাজে বাঁধার প্রতিবাদে বিক্ষোভ ও স্মারক লিপি প্রদান

আপডেট সময় : ০৫:৫৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬