ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরের ৬টি আসনে পৌঁছে গেল ব্যালট,সিসিটিভির আওতায় শতভাগ ভোটকেন্দ্র আমতলীতে ধানের শীষের জনসভায় জনতার ঢল! নির্বাচিত হলে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়েত এর মধ্যে কোন ভেদাভেদ থাকবেনা -বিএনপি মনোনীত প্রার্থী মো.নজরুল ইসলাম মোল্লা। বেনাপোল স্থল বন্দরে ভারতীয় ট্রাক থেকে নিষিদ্ধ ট্যাবলেটসহ চালক আটক ইতিহাসে প্রথম কারাগারে বন্দিরা পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলেন শার্শায় ধানের শীষের ব্যানারে আগুন খুব শান্তিপূর্ণভাবে ভাবে ভোট হবে: রংপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা ভয়ভীতি ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবে ভোটাররা, ভোলায় নৌবাহিনী প্রধান নোয়াখালীতে মাঠে নামল মহিলা জামায়াত, হেনস্তার, হামলার, কাজে বাঁধার প্রতিবাদে বিক্ষোভ ও স্মারক লিপি প্রদান পটিয়ায় চক্রশালা স্কুলে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  যশোরে বিজিবির অভিযানে বিদেশি গ্যাস পিস্তলসহ অস্ত্র-সরঞ্জাম উদ্ধার

শার্শায় ধানের শীষের ব্যানারে আগুন

যশোর-১ শার্শা আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুজ্জামান লিটনের নির্বাচনী পোস্টার ও ব্যানারে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দূর্বৃত্তদের বিরুদ্ধে। রোববার গভীর রাতে উপজেলার লক্ষণপুর ও শিকারপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। নির্বাচনকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলায় উত্তেজনা বাড়ছে। বিএনপির প্রার্থী নুরুজ্জামান লিটনের নির্বাচনী পোস্টার ও ব্যানারে রাতের অন্ধকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এমন অভিযোগ করেছেন দলটির নেতাকর্মীরা। জানা যায়, রোববার সকালে স্থানীয়রা বিভিন্ন স্থানে পুড়ে যাওয়া পোস্টার ও ব্যানার দেখতে পেয়ে বিএনপির নেতাকর্মীদের খবর দেন। পরে নেতাকর্মীরা ঘটনাঘটনাস্থলে পরিদর্শন করেন। পাশাপাশি পুলিশ ও ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। এলাকার নেতাকর্মীরা দ্রত তদন্ত করে অপরাধীদের আটক ও দৃষ্টান্ত শাস্তির দাবি জানিয়েছেন। লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জেল হোসেন লিটন বলেন, রোববার গভীর রাতে এ ইউনিয়নে একটি অনাঙ্খিত ঘটনা ঘটেছে। আমাদের ধানের প্রার্থী নুরুজামান লিটন ভাইয়ের ৬টি ব্যানার রাতের আধারে কে বা কারা আগুনে পুড়িয়ে দিয়েছে। পরিকল্পিত ভাবে এ ইউনিয়নে অশান্ত করার জন্য, দাঙ্গা বাধানোর জন্য এ কাজ করেছে। এ ব‍্যাপারে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ বলেন, বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি শিকারপুর বাজারে ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটনের ব্যানার পুড়িয়ে ফেলেছে। বিষষয়টি থানাকে জানানো হয়েছে। পুলিশের একটি দল ঘটনাস্তলে পরিদর্শন করেছেন। বিএনপির পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। সুনির্দিস্ট কারোর ব্যাপারে অভিযোগ পায়নি। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। #

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরের ৬টি আসনে পৌঁছে গেল ব্যালট,সিসিটিভির আওতায় শতভাগ ভোটকেন্দ্র

শার্শায় ধানের শীষের ব্যানারে আগুন

আপডেট সময় : ০৬:৩৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬