ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরের ৬টি আসনে পৌঁছে গেল ব্যালট,সিসিটিভির আওতায় শতভাগ ভোটকেন্দ্র আমতলীতে ধানের শীষের জনসভায় জনতার ঢল! নির্বাচিত হলে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়েত এর মধ্যে কোন ভেদাভেদ থাকবেনা -বিএনপি মনোনীত প্রার্থী মো.নজরুল ইসলাম মোল্লা। বেনাপোল স্থল বন্দরে ভারতীয় ট্রাক থেকে নিষিদ্ধ ট্যাবলেটসহ চালক আটক ইতিহাসে প্রথম কারাগারে বন্দিরা পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলেন শার্শায় ধানের শীষের ব্যানারে আগুন খুব শান্তিপূর্ণভাবে ভাবে ভোট হবে: রংপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা ভয়ভীতি ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবে ভোটাররা, ভোলায় নৌবাহিনী প্রধান নোয়াখালীতে মাঠে নামল মহিলা জামায়াত, হেনস্তার, হামলার, কাজে বাঁধার প্রতিবাদে বিক্ষোভ ও স্মারক লিপি প্রদান পটিয়ায় চক্রশালা স্কুলে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  যশোরে বিজিবির অভিযানে বিদেশি গ্যাস পিস্তলসহ অস্ত্র-সরঞ্জাম উদ্ধার

যশোরের ৬টি আসনে পৌঁছে গেল ব্যালট,সিসিটিভির আওতায় শতভাগ ভোটকেন্দ্র

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরে ভোটগ্রহণের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। জেলার ৬টি সংসদীয় আসনের জন্য প্রয়োজনীয় ব্যালট পেপার জেলা ট্রেজারিতে পৌঁছেছে। আসনভিত্তিক বাছাই শেষে আজ থেকেই সেগুলো সংশ্লিষ্ট উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হবে। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আশেক হাসান জানান, জেলার ৮৪৭টি ভোটকেন্দ্রের সবগুলোতেই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে যা দেশে এই প্রথম শতভাগ ভোটকেন্দ্র নজরদারির আওতায় এসেছে। ঝুঁকিপূর্ণ ও মাঝারি ঝুঁকির কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ভোটকেন্দ্রে স্বশস্ত্র পুলিশ, আনসার, নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেটসহ স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী, র‍্যাব ও বিজিবি দায়িত্ব পালন করবে। পাশাপাশি বডি ক্যামেরা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবে।রোববার (৮ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জানানো হয়, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। ভোটকেন্দ্র বা বাইরে যেকোনো বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করা হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়।সভায় সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রধান, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।#

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরের ৬টি আসনে পৌঁছে গেল ব্যালট,সিসিটিভির আওতায় শতভাগ ভোটকেন্দ্র

যশোরের ৬টি আসনে পৌঁছে গেল ব্যালট,সিসিটিভির আওতায় শতভাগ ভোটকেন্দ্র

আপডেট সময় : ১০:১২:১৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬