ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এবার যশোরে আলুর আবাদ ১০৬০ হেক্টর জমিতে, পুরনোর দাপটে নতুনে দরপতন রামগড়ে ভোটকেন্দ্রের শৃঙ্খলা রক্ষার্থে কর্মকর্তাদের মাঝে মেগাফোন বিতরণ আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই কালিগঞ্জে নির্বাচনী জনসভায় মুহাদ্দিস রবিউল বাশার নোয়াখালীতে র‍্যাবের রোবাস্ট পেট্রোল মহড়া ও চেকপোস্ট স্থাপন এবং আকস্মিক তল্লাশি অভিযান জোরদার বেনাপোল সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে পিস্তল ম্যাগাজিন ও গুলি উদ্ধার পটিয়ায় জাতীয় পার্টি নেতা খোরশেদ আলম এর মায়ের ইন্তেকাল কক্সবাজারে ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় পটিয়ার কেলিশহর ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন যশোরের ৬টি আসনে পৌঁছে গেল ব্যালট,সিসিটিভির আওতায় শতভাগ ভোটকেন্দ্র আমতলীতে ধানের শীষের জনসভায় জনতার ঢল! নির্বাচিত হলে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়েত এর মধ্যে কোন ভেদাভেদ থাকবেনা -বিএনপি মনোনীত প্রার্থী মো.নজরুল ইসলাম মোল্লা।

বেনাপোল সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে পিস্তল ম্যাগাজিন ও গুলি উদ্ধার

যশোর বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া সীমান্ত থেকে দুটি বিদেশি পিস্তল,একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি সদস্যরা।বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ৯ফেব্রুয়ারি ভোর আনুমানিক ৪টার দিকে বিজিবি এর অধীনস্থ বেনাপোল বিওপির সুবেদার মোঃ আব্দুল আজিজ এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। সীমান্ত থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গাতিপাড়া গ্রামের ফজলে করিম ওরফে বুড়োর বাড়ির পাশ থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় অস্ত্রের চালানটি উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড ভিএল গুলি। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের সর্বমোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১০ হাজার ৪০০ টাকা। বিজিবি জানায়, উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে, এবং মামলা দায়েরের মাধ্যমে এগুলো বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে। যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অস্ত্রের প্রবেশ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

এবার যশোরে আলুর আবাদ ১০৬০ হেক্টর জমিতে, পুরনোর দাপটে নতুনে দরপতন

বেনাপোল সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে পিস্তল ম্যাগাজিন ও গুলি উদ্ধার

আপডেট সময় : ০৮:৪৪:৩০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬