ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এবার যশোরে আলুর আবাদ ১০৬০ হেক্টর জমিতে, পুরনোর দাপটে নতুনে দরপতন রামগড়ে ভোটকেন্দ্রের শৃঙ্খলা রক্ষার্থে কর্মকর্তাদের মাঝে মেগাফোন বিতরণ আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই কালিগঞ্জে নির্বাচনী জনসভায় মুহাদ্দিস রবিউল বাশার নোয়াখালীতে র‍্যাবের রোবাস্ট পেট্রোল মহড়া ও চেকপোস্ট স্থাপন এবং আকস্মিক তল্লাশি অভিযান জোরদার বেনাপোল সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে পিস্তল ম্যাগাজিন ও গুলি উদ্ধার পটিয়ায় জাতীয় পার্টি নেতা খোরশেদ আলম এর মায়ের ইন্তেকাল কক্সবাজারে ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় পটিয়ার কেলিশহর ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন যশোরের ৬টি আসনে পৌঁছে গেল ব্যালট,সিসিটিভির আওতায় শতভাগ ভোটকেন্দ্র আমতলীতে ধানের শীষের জনসভায় জনতার ঢল! নির্বাচিত হলে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়েত এর মধ্যে কোন ভেদাভেদ থাকবেনা -বিএনপি মনোনীত প্রার্থী মো.নজরুল ইসলাম মোল্লা।

নোয়াখালীতে র‍্যাবের রোবাস্ট পেট্রোল মহড়া ও চেকপোস্ট স্থাপন এবং আকস্মিক তল্লাশি অভিযান জোরদার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নাশকতামূলক কার্যক্রম প্রতিরোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব। আজ নোয়াখালীর অন্যতম শহর চৌমুহনী ও বেগমগঞ্জ উপজেলায় এই কার্যক্রম পরিচালনা করে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্প। র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোঃ মুহিত কবীর এবং ক্যাপ্টেন নাসিম রেজা এর নেতৃত্বে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা সহ বিভিন্ন উপজেলায় র‍্যাবের রোবাস্ট পেট্রোল মহড়া, চেকপোস্ট স্থাপন এবং আকস্মিক তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে বলে সাংবাদিকদের জানান।র‍্যাব-১১, আরও জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখা সহ নির্বাচন পূর্ববর্তী অস্থিতিশীল পরিবেশ নিয়ন্ত্রন এবং সুষ্ঠ এবং নিরপেক্ষ ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে এ কার্যক্রম চলছে। রোবাস্ট টহল বৃদ্ধি, যৌথ মহড়া ও চেকপোস্ট স্থাপনের মাধ্যমে মোটরসাইকেল ও সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। এছাড়া জেলার প্রবেশমুখ, কেপিআই, গুরুত্বপূর্ণ মোড়, বাস টার্মিনাল, রেলস্টেশন ও বাজার এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। বর্তমানে দায়িত্বপূর্ণ এলাকা নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার সার্বিক পরিস্থিতি এবং হাইওয়ে রোডে উভয়মুখী যান চলাচল স্বাভাবিক রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতসহ আসন্ন নির্বাচনী পরিবেশ সুষ্ঠ ও নিরপেক্ষ রাখার এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর এই অভিযান অব্যাহত থাকবে।
এর পাশাপাশি দেশজুড়ে চুরি, ছিনতাই, খুন ও ডাকাতি প্রতিরোধে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর নিয়মিত কার্যক্রম চলমান রয়েছে। যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে নিকটস্থ র‍্যাব বা আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত অবহিত করার জন্য  সাধারণ নাগরিকদের আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

এবার যশোরে আলুর আবাদ ১০৬০ হেক্টর জমিতে, পুরনোর দাপটে নতুনে দরপতন

নোয়াখালীতে র‍্যাবের রোবাস্ট পেট্রোল মহড়া ও চেকপোস্ট স্থাপন এবং আকস্মিক তল্লাশি অভিযান জোরদার

আপডেট সময় : ০৮:৫১:৫৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬