ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এবার যশোরে আলুর আবাদ ১০৬০ হেক্টর জমিতে, পুরনোর দাপটে নতুনে দরপতন রামগড়ে ভোটকেন্দ্রের শৃঙ্খলা রক্ষার্থে কর্মকর্তাদের মাঝে মেগাফোন বিতরণ আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই কালিগঞ্জে নির্বাচনী জনসভায় মুহাদ্দিস রবিউল বাশার নোয়াখালীতে র‍্যাবের রোবাস্ট পেট্রোল মহড়া ও চেকপোস্ট স্থাপন এবং আকস্মিক তল্লাশি অভিযান জোরদার বেনাপোল সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে পিস্তল ম্যাগাজিন ও গুলি উদ্ধার পটিয়ায় জাতীয় পার্টি নেতা খোরশেদ আলম এর মায়ের ইন্তেকাল কক্সবাজারে ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় পটিয়ার কেলিশহর ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন যশোরের ৬টি আসনে পৌঁছে গেল ব্যালট,সিসিটিভির আওতায় শতভাগ ভোটকেন্দ্র আমতলীতে ধানের শীষের জনসভায় জনতার ঢল! নির্বাচিত হলে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়েত এর মধ্যে কোন ভেদাভেদ থাকবেনা -বিএনপি মনোনীত প্রার্থী মো.নজরুল ইসলাম মোল্লা।

রামগড়ে ভোটকেন্দ্রের শৃঙ্খলা রক্ষার্থে কর্মকর্তাদের মাঝে মেগাফোন বিতরণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে রামগড় উপজেলায় ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাঝে মেগাফোন বিতরণ করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রামগড় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজী মোহাম্মদ শামীম আনুষ্ঠানিকভাবে এসব মেগাফোন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলমসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। অনুষ্ঠানে সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজী মোহাম্মদ শামীম বলেন, “নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। আমরা চাই রামগড় উপজেলার প্রতিটি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক। দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য দেখানো যাবে না।”তিনি আরও বলেন, ভোটগ্রহণ চলাকালে ভোটারদের সচেতন করতে, শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত নির্দেশনা প্রদানের জন্য মেগাফোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উল্লেখ্য, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভোটকেন্দ্রগুলোতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

এবার যশোরে আলুর আবাদ ১০৬০ হেক্টর জমিতে, পুরনোর দাপটে নতুনে দরপতন

রামগড়ে ভোটকেন্দ্রের শৃঙ্খলা রক্ষার্থে কর্মকর্তাদের মাঝে মেগাফোন বিতরণ

আপডেট সময় : ০৯:২২:৩৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬