ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় সংসদ নির্বাচন : বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ যশোর সীমান্ত পথে ভারত থেকে আসছে অবৈধ অস্ত্রের চালান শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার নির্বাচন সামনে রেখে কালোটাকার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, তবে সাধারণ মানুষ কতটা প্রস্তুত? ভোগান্তির শঙ্কা। প্রচারণার শেষ দিনে পটিয়ায় জামায়াতের বড় শোডাউন পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি সিদ্ধিরগঞ্জে মান্নানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে মৎস্যজীবী দলের গনসংযোগ ও লিফলেট বিতরণ সিদ্ধিরগঞ্জে ধানের শীষের পক্ষে টিএইচ তোফা ও আনোয়ারের বিশাল শোডাউন ভয়কে পেছনে রেখে, সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান ভুল হলে ক্ষমা করবেন, দয়া করে আমাকে ভুলে যাবেন: বাণিজ্য উপদেষ্টা

প্রচারণার শেষ দিনে পটিয়ায় জামায়াতের বড় শোডাউন

চট্টগ্রাম-১২ পটিয়া আসনে প্রচারণার শেষ দিনে ১১ দলীয় জোটের প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে বড় শোডাউন করেছে জামায়াতে ইসলামী। ৯ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় এক গণমিছিল পটিয়া বাইতুশ শরফ থেকে শুরু হয়ে বাসস্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশ নিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে নানা স্লোগান দেন। পরে মিছিল-পরবর্তী এক সমাবেশ বাসস্টেশন এলাকায় পটিয়া উপজেলা জামায়াতের আমীর জসিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য জাফর সাদেক। কালারপোল থানা জামায়াতের আমীর মাস্টার জসিম উদ্দীনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১২ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. ফরিদুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম. ইয়াকুব আলী, পটিয়া আসনের প্রধান নির্বাচনী সমন্বয়কারী শাহজাহান মহিউদ্দীন, পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মুনছর আলম, পটিয়া পৌরসভা জামায়াতের আমীর সেলিম উদ্দীন, উপজেলার নায়েবে আমীর সাদেক হোসেন, সেক্রেটারি রাশেদুল ইসলাম ও উপজেলা সেক্রেটারি আনোয়ার হোসেন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ১২ ফেব্রুয়ারি পটিয়ায় দাঁড়িপাল্লা প্রতীকের নিরব ভোট বিপ্লব হবে। পটিয়ার মানুষ কোনো অশিক্ষিত ও ঋণখেলাপিকে ভোট দেবে না। তরুণ প্রজন্ম চব্বিশের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগামী ১২ ফেব্রুয়ারি একজন যোগ্য মানুষকে ভোট দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংসদ নির্বাচন : বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ

প্রচারণার শেষ দিনে পটিয়ায় জামায়াতের বড় শোডাউন

আপডেট সময় : ০৯:২৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬