ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকনাফে প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা উদ্ধার চালক আটক বিয়ের প্রলোভনেশারীরিক সম্পর্ক ও পর্নোগ্রাফির মামলায় চার্জশিট বোয়ালখালীতে হয়রত বু-আলী কালন্দর শাহ (রহ:) বার্ষিক ওরশ ১৮ ফেব্রুয়ারী টেকনাফে ২ কোটি ৫০ লাখ টাকার ইয়াবাসহ আটক ২ রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি: পরিবেশ উপদেষ্টা নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে : প্রেসসচিব রমজান উপলক্ষে প্রধান উপদেষ্টার ‍শুভেচ্ছা বিএনপির ইচ্ছাতেই সংসদ প্রাঙ্গণে শপথ: আসিফ নজরুল ফতুল্লায় দেশীয় অস্ত্র ও লুটের স্বর্ণ ও নগদ টাকা সহ ডাকাত চক্রের ২ সদস্য গ্রেপ্তার

নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে : প্রেসসচিব

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। নির্বাচন-পরবর্তী সহিংসতা বা সংখ্যালঘুদের ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন তিনি।

উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আজ রবিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ দাবি জানান।

প্রেস সচিব বলেন, আজ ক্যাবিনেট অবজার্ভ করে যে, এই ইলেকশনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে। আপনারা জানেন, পুলিশ জুলাই-আগস্ট ২০২৪-এ তাদের রোলের কথা। আমি আবার নতুন করে বলতে চাচ্ছি না। কিন্তু অনেকে বলতেন যে, পুলিশের কনফিডেন্স লো। এই পুলিশকে দিয়ে কি আদৌ আমরা একটা ভালো ইলেকশন দেখতে পাব কি না? এই ধরনের আলাপটা ছিল। আপনারা দেখেছেন যে, তারা যথেষ্ট ভালো রোল প্লে করেছে।

শফিকুল আলম বলেন, প্রথমবারের মতো খুব বড় একটা ইউজ হয়েছে বডি ওর্ন ক্যামেরা। প্রধান উপদেষ্টা নিজে পুলিশ হেডকোয়ার্টারে বসে দেড় ঘণ্টার মতো অবজার্ভ করেছেন। তিনি সরাসরি ১৭টি কেন্দ্রে কথা বলেছেন। ক্যাবিনেট আশা করে যে, এটার আরও যখন বিস্তৃত ডেপ্লয়মেন্ট হবে সামনের ইলেকশনগুলোয়, এটা আরও ভালো রেজাল্ট দেবে। তারপর সুরক্ষা অ্যাপ ছিল, সেটা ইলেকশন যারা কনডাক্ট করে তাদের কো-অর্ডিনেশনের জন্য খুবই ভালো কাজে দিয়েছে।

তিনি বলেন, সিসিটিভি খুব হেল্পফুল ছিল। স্বরাষ্ট্র উপদেষ্টা তার বক্তৃতায় বলেন, ইলেকশনের পরে চারজনের মৃত্যুর কথা জানা যাচ্ছে। তার মধ্যে সত্যিকার অর্থে ইলেকশন রিলেটেড ভায়োলেন্সে মারা গেছেন একজন। আর হাতিয়ার যে মেয়েটির বিষয়, সেটির বিষয়ে তিনি বলেছেন, এই বিষয়ে একটা তদন্ত কমিটি করে দেওয়া হচ্ছে। পুঙ্খানুপুঙ্খভাবে দেখবেন ও ইনভেস্টিগেট করবেন।

এসময় প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টেকনাফে প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা উদ্ধার চালক আটক

নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে : প্রেসসচিব

আপডেট সময় : ০৬:২৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬