ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুলিশের কাজে হস্তক্ষেপ নয়, জবাবদিহিতা নিশ্চিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দারের পদত্যাগপত্র গ্রহণ যশোরের শার্শা সীমান্তে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম ও কক্সবাজারে  প্রায় কোটি টাকার ইয়াবা জব্দ আটক ১ যশোর বড় বাজারে দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা দেশসেরা যশোর কালেক্টরেট স্কুলের ৩ শিক্ষার্থী টেকনাফ হ্নীলা বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মনিটরিং ও অভিযান আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন যশোরে ২৬ ফসলের ১২৯ জাতের উচ্চ ফলনশীল সবজির ক্রপশো বেনাপোল সীমান্তের শূন্যরেখায় এবারও বসেনি দু’বাংলার একুশের মিলনমেলা

মাতৃভাষা দিবসে শ্রদ্ধা জানিয়ে পুলিশের খাঁচায় বীর মুক্তিযোদ্ধার সন্তান সহ ৩জন!

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

মোঃ আমিনুল ইসলাম: কুমিল্লার বরুড়া উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধার সন্তানসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ ২২ ফেব্রুয়ারি রবিবার পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন— পয়ালগাছা বাজারের ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধা মৃত ইলিয়াস মজুমদারের সন্তান মাঈনুল ইসলাম, বটতলী বাজারের সেলুন ব্যবসায়ী গোলাম রহমান সুজন এবং আড্ডা ইউনিয়নের পিলগিরী গ্রামের আওয়ামী লীগ সমর্থক তানভীর শাহজী।
​স্থানীয়রা জানান, ২১ ফেব্রুয়ারি সকালে পয়ালগাছার বটতলী সম্মুখসারী যুদ্ধে একাত্তরের রণাঙ্গনের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান মাঈনুল ও সুজন।

অন্যদিকে, তানভীর শাহজী শ্রদ্ধা নিবেদন করেন পিলগিরী হাজী আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে। শ্রদ্ধা নিবেদনের এই ঘটনাকে কেন্দ্র করে আজ রবিবার সকালে পুলিশ তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করে।

​গ্রেফতারকৃতদের পরিবারের দাবি, তাদের বিরুদ্ধে আগে কোনো মামলা ছিল না। বিশেষ করে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তানকে জাতীয় দিবসে শ্রদ্ধা জানানোর পর গ্রেফতার করায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পুলিশের কাজে হস্তক্ষেপ নয়, জবাবদিহিতা নিশ্চিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মাতৃভাষা দিবসে শ্রদ্ধা জানিয়ে পুলিশের খাঁচায় বীর মুক্তিযোদ্ধার সন্তান সহ ৩জন!

আপডেট সময় : ০১:১৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬