ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুলিশের কাজে হস্তক্ষেপ নয়, জবাবদিহিতা নিশ্চিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দারের পদত্যাগপত্র গ্রহণ যশোরের শার্শা সীমান্তে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম ও কক্সবাজারে  প্রায় কোটি টাকার ইয়াবা জব্দ আটক ১ যশোর বড় বাজারে দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা দেশসেরা যশোর কালেক্টরেট স্কুলের ৩ শিক্ষার্থী টেকনাফ হ্নীলা বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মনিটরিং ও অভিযান আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন যশোরে ২৬ ফসলের ১২৯ জাতের উচ্চ ফলনশীল সবজির ক্রপশো বেনাপোল সীমান্তের শূন্যরেখায় এবারও বসেনি দু’বাংলার একুশের মিলনমেলা

দেশসেরা যশোর কালেক্টরেট স্কুলের ৩ শিক্ষার্থী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিধি: রোববার বিকেলে রাজধানীতে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কার্যালয় অডিটোরিয়ামে ‘হলদে পাখি’র অ্যাক্টিভিটি প্যাকে দেশসেরার পুরষ্কার গ্রহণ করে যশোর কালেক্টরেট স্কুলের শিক্ষার্থী মিনহা রহমান সুপ্ত, জুনাইনা আক্তার ও অঙ্কনা পাল।
হলদে পাখি অ্যাক্টিভিটি প্যাকে‘হলদে পাখি’র অ্যাক্টিভিটি প্যাকে দেশসেরা হয়েছে যশোর কালেক্টরেট স্কুল। রোববার (২২ ফেব্রুয়ারি) জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় খুলনা অঞ্চলের যশোর কালেক্টরেট স্কুল দল এই কৃতিত্ব অর্জন করে। এদিন বিকেলে রাজধানীতে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কার্যালয় অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। যশোর কালেক্টরেট স্কুল দলের কৃতিত্ব অর্জনকারী তিন শিক্ষার্থী হলো, জুনাইনা আক্তার, অঙ্কনা পাল ও মিনহা রহমান সুপ্ত।

বিশ্ব চিন্তা দিবস উপলক্ষে রোববার রাজধানীতে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কার্যালয় অডিটোরিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজনে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। হলদে পাখি’র অ্যাক্টিভিটি প্যাকে দ্বিতীয় হয়েছে রাজশাহী অঞ্চল এবং তৃতীয় হয়েছে ময়মনসিংহ অঞ্চল।

এছাড়াও অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ গাইড ও রেঞ্জার সম্মাননা, কিক বক্সিং বিজয়ীদের সম্মাননা এবং সাধারণ উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্ল গাইডসের জাতীয় কমিশনার ও প্রশিক্ষণ কমিশনার কাজী জেবুন্নেছা বেগম। ধন্যবাদ জ্ঞাপন করেন ডেপুটি জাতীয় কমিশনার সাবিনা ফেরদৌস।

বিশ্ব স্কাউট আন্দোলনের প্রবর্তক লর্ড ব্যাডেন পাওয়েল এবং লেডি ব্যাডেন পাওয়েলের শততম জন্মবার্ষিকী উপলক্ষে ‘আওয়্যার ফ্রেন্ডশিপ’ স্লোগানে এবারের বিশ্ব চিন্তা দিবস আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজধানী অঞ্চলের আঞ্চলিক কমিশনার রওশন ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম) প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ। বিশ্ব চিন্তা দিবস উপলক্ষে বক্তব্য রাখেন ১৭তম জাতীয় রেঞ্জার চেয়ারম্যান রুপা আক্তার।

এদিন তিন শাখায় প্রতিজ্ঞা নবায়ন অনুষ্ঠিত হয়। হলদে পাখিতে সুমাইয়া আক্তার মীম, গার্ল গাইডে জাহারা খন্দকার এবং রেঞ্জারে সাদিয়া নূর প্রতিজ্ঞা নবায়ন করেন।

সাংস্কৃতিক পর্বে পরিবেশিত হয় দেশের গান ‘জন্ম আমার ধন্য হলো’, কবিতা ‘নারী’, হামদ ‘ঐ চাঁদ সূর্য’ এবং একুশে ফেব্রুয়ারি বিষয়ক কবিতা আবৃত্তি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পুলিশের কাজে হস্তক্ষেপ নয়, জবাবদিহিতা নিশ্চিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশসেরা যশোর কালেক্টরেট স্কুলের ৩ শিক্ষার্থী

আপডেট সময় : ০৭:২৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬