ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্যবসা সহজ করতে উন্নত আইনশৃঙ্খলা এবং চাঁদাবাজি বন্ধ করা অপরিহার্য ইরানে যুদ্ধ বন্ধ না হলে জামায়াত বৃহত্তর কর্মসূচির ডাক দেবে : এটিএম আজহার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়াদের আইনি সুরক্ষা দিতে অঙ্গীকার নামায় সই করেছি কালিগঞ্জের নলতায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে  ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত সেন্টমার্টিন গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান: ১৫মানবপাচারকারী আটক, নারী-শিশুসহ ১৫৩ জন উদ্ধার রামগড় প্রেসক্লাব সংলগ্ন সড়কে গোল কাঠের স্তূপ,আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনার আশঙ্কা, সিদ্ধিরগঞ্জে গভীর রাতে পুলিশের অভিযান : ডাকাতির প্রস্তুতিকালে ৭ জন গ্রেপ্তার আটকেপড়া যাত্রীদের সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন প্রধানমন্ত্রী: আরিফুল হক খামেনি হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভের ডাক হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী সাবেক নেতা রিয়াদের রিমান্ড আবেদন

যশোরে জেলা জজ পদশূন্য ভারপ্রাপ্ত জজের ওপর আইনজীবীদের অনাস্থা, আদালত মুলতবি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৫:১১ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর জেলা প্রতিনিধি: যশোরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আইরিন পারভীন-এর ওপর অনাস্থা প্রকাশ করেছেন জেলা আইনজীবীরা। এ ঘটনাকে কেন্দ্র করে রোববার (১ মার্চ) দুপুরে আদালতের এজলাসে আইনজীবীদের মধ্যে অসন্তোষ ও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনজীবীরা বিচারকের প্রতি আনুষ্ঠানিকভাবে অনাস্থা প্রকাশ করেন এবং আদালত মুলতবি ঘোষণার আবেদন জানান। পরে বিচারক সেই আবেদন মঞ্জুর করে আদালত মুলতবি ঘোষণা করেন। আইনজীবীরা বলছেন দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ন এ আদালতে নির্দিষ্ট বিচারক না থাকায় এ ধরনের ঘটনা প্রতিনিয়তই ঘটছে।

ঘটনার বিষয়ে যশোর জেলা আইনজীবী সমিতি-এর সাধারণ সম্পাদক এম. এ. গফুর বলেন,ভারপ্রাপ্ত বিচারক আইরিন পারভীন বিচার বিভাগীয় মনোভাব নিয়ে দায়িত্ব পালন করছেন না—এমন অভিযোগ আইনজীবীদের মধ্যে রয়েছে। এ কারণেই তার প্রতি অসন্তোষ প্রকাশ করা হয়েছে। আজ এজলাসেই বিষয়টি নিয়ে কথাকাটাকাটি হয়। পরে তিনি এজলাসে প্রবেশ করেন। আইনজীবীরা অনাস্থা প্রকাশ করলে আদালত মুলতবি ঘোষণার আবেদন করা হয়, যা বিচারক মঞ্জুর করেন। তিনি আরও বলেন, এ বিষয়টি নিয়ে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে বিচারকের সঙ্গে আলোচনায় বসা হবে। আলোচনা শেষে পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে, যশোর জেলা ও দায়রা জজ আদালতের পিপি সৈয়দ সাবেরুল হক সাবু বলেন,এটি মূলত দুই পক্ষের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝির ফল। বিষয়টি আজই আলোচনার মাধ্যমে মীমাংসা করা হবে বলে আমি আশাবাদী।

এদিকে, আদালতের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, গত বছরের ২৮ আগস্ট তৎকালীন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম বদলি হন। তিনমাস পর ৫ নভেম্বর সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে মোহাম্মদ আলী যোগদান করেন। তবে চলতি বছরের ৫ জানুয়ারি মোহাম্মদ আলীরও বদলি হলে জেলা ও দায়রা জজ পদটি শূন্য হয়ে পড়ে। এরপর থেকেই অতিরিক্ত জেলা ও দায়রা জজদের মাধ্যমে জেলা জজ আদালতের কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল, যা নিয়ে আইনজীবীদের মধ্যে বেশ কয়েকদিন ধরেই ক্ষোভ বিরাজ করছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সম্প্রতি আইরিন পারভীন অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি পান এবং জেলা ও দায়রা জজ পদ শূন্য থাকায় তাকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

সিনিয়র আইনজীবীরা বলছেন, কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা ভারপ্রাপ্ত বিচারকের পক্ষে সম্ভব নয়। তার হাতে সর্বোচ্চ ক্ষমতা না থাকায় তিনি পূর্ণাঙ্গ আইনি সেবা দিতে বঞ্চিত হন। এতে করে আইনজীবী ও বিচারকদের মধ্যে দূরত্ব বাড়ে, যার প্রভাব পড়ে সেবা প্রত্যাশীদের ওপরও।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ব্যবসা সহজ করতে উন্নত আইনশৃঙ্খলা এবং চাঁদাবাজি বন্ধ করা অপরিহার্য

যশোরে জেলা জজ পদশূন্য ভারপ্রাপ্ত জজের ওপর আইনজীবীদের অনাস্থা, আদালত মুলতবি

আপডেট সময় : ০৪:১৫:১১ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬