ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্যবসা সহজ করতে উন্নত আইনশৃঙ্খলা এবং চাঁদাবাজি বন্ধ করা অপরিহার্য ইরানে যুদ্ধ বন্ধ না হলে জামায়াত বৃহত্তর কর্মসূচির ডাক দেবে : এটিএম আজহার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়াদের আইনি সুরক্ষা দিতে অঙ্গীকার নামায় সই করেছি কালিগঞ্জের নলতায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে  ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত সেন্টমার্টিন গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান: ১৫মানবপাচারকারী আটক, নারী-শিশুসহ ১৫৩ জন উদ্ধার রামগড় প্রেসক্লাব সংলগ্ন সড়কে গোল কাঠের স্তূপ,আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনার আশঙ্কা, সিদ্ধিরগঞ্জে গভীর রাতে পুলিশের অভিযান : ডাকাতির প্রস্তুতিকালে ৭ জন গ্রেপ্তার আটকেপড়া যাত্রীদের সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন প্রধানমন্ত্রী: আরিফুল হক খামেনি হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভের ডাক হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী সাবেক নেতা রিয়াদের রিমান্ড আবেদন

রামগড় প্রেসক্লাব সংলগ্ন সড়কে গোল কাঠের স্তূপ,আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনার আশঙ্কা,

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম, রামগড়: খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার ফেনী -বারৈয়ারহাট আঞ্চলিক মহাসড়কের ও রামগড় প্রেসক্লাব সংলগ্ন সড়কের পাশে অগোছালোভাবে গোল কাঠ স্তূপ করে রাখায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এই সড়কে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও পরিবহন সংশ্লিষ্টরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের একেবারে গা ঘেঁষে বড় বড় গোল কাঠ স্তূপ করে রাখা হয়েছে। এতে সড়কের প্রস্থ উল্লেখযোগ্যভাবে সংকুচিত হয়ে পড়েছে এবং যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বিশেষ করে সড়কটি মোড়সংলগ্ন হওয়ায় দ্রুতগতির ও ভারী যানবাহন চলাচলের সময় ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে।

পথচারীরা অভিযোগ করেন যে রাতে ওই এলাকায় পর্যাপ্ত সড়কবাতির ব্যবস্থা না থাকায় অন্ধকারে কাঠের স্তূপ দূর থেকে বোঝা যায় না। ফলে চালকরা হঠাৎ সামনে বাধা দেখতে পেয়ে নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিতে পড়ছেন। ইতোমধ্যে কয়েকবার ছোটখাটো দুর্ঘটনা ও যানবাহন নিয়ন্ত্রণ হারানোর ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সচেতন মহল বলছেন, এভাবে সড়কের পাশে ভারী কাঠ ফেলে রাখা সম্পূর্ণ অনিরাপদ ও অবৈধ। এতে যেকোনো সময় প্রাণহানির ঘটনা ঘটতে পারে। তারা অবিলম্বে সংশ্লিষ্ট প্রশাসন ও সড়ক বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন।

জননিরাপত্তার স্বার্থে দ্রুত সড়কের পাশ থেকে ঝুঁকিপূর্ণ গোল কাঠ অপসারণ করে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড বন্ধে নিয়মিত তদারকিরও আহ্বান জানানো হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ব্যবসা সহজ করতে উন্নত আইনশৃঙ্খলা এবং চাঁদাবাজি বন্ধ করা অপরিহার্য

রামগড় প্রেসক্লাব সংলগ্ন সড়কে গোল কাঠের স্তূপ,আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনার আশঙ্কা,

আপডেট সময় : ০৮:১৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬