বিল্লাহ (কালিগঞ্জ) সাতক্ষীরা: সাতক্ষীরা কালিগঞ্জের নলতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে মাহে রমজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ মার্চ ) ১১ রমজান বিকাল ২টায় নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়া কলেজ হল রুমে মনোরম পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়। প্রায় শতাধিক রোজাদার এতে অংশগ্রহণ করেন।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নলতা ইউনিয়ান সেক্রেটারি সাইফুল ইসলামেরপরিচালনায় ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলতা ইউনিয়ন সভাপতি রফিক হাসানের সভাপতিত্বে ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ জামায়াত ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখা সাবেক আমির ও সাতক্ষীরা জেলা জামায়াতের সূরা সদস্য মাওলানা কাজী মুজাহিদুল আলম, বিশেষ অতিথিদের মধ্যে আলোচনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাস্টার সালাউদ্দিন আহমেদ,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলতা ইউনিয়ন শাখার সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াত ইসলামী কালিগঞ্জ উপজেলা ইউনিট সদস্য মাওলানা আশরাফ হোসেন, বাংলাদেশ জামায়ত ইসলামি কালিগঞ্জ উপজেলা সুরা কর্ম পরিষদ সদস্য ডাক্তার মাওলানা আজিজুল ইসলাম,
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বাংলাদেশ জামায়াত ইসলামী ৫ নং ওয়ার্ড সভাপতি মাওলানা শাহ সিদ্দিক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ৬ নং ওয়ার্ড সভাপতি ও নলতা ইউনিয়ন টিম সদস্য প্রভাষক মামুন বিল্লাহ,জামাত নেতা মাস্টার আনিসুর রহমান,শ্রমিক নেতা মুজিবুর রহমান,শ্রমিক নেতা কাউসার আলী,ছাত্রনেতা সাকিব হোসেন, নলতা শরীফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন, নলতা শরীফ প্রেসক্লাবের যুগ্ম- সম্পাদক রফিকুল ইসলাম,সাংবাদিক লতিফুল ইসলাম,প্রমুখ।আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা কাজী মুজাহিদুল আলম।
প্রতিনিধির নাম 













