ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হোয়াইকং লম্বাবিল মাদ্রাসায় ইফতার মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা করেন টেকনাফ উপজেলা যুবদলের সা: সম্পাদক জুনায়েদ আলী চৌধুরী শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ নোয়াখালীর বেগমগঞ্জে পুলিশের হাতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার শংকরপুরের সন্ত্রাসী ‘গোল্ডেন ফিরোজ’ ও ৩০ মামলার আসামি চাঁচড়ার ‘বড় রুবেল’ গ্রেফতার যশোরে সংকট আশঙ্কায় পেট্রোল পাম্পগুলোতে ভিড় গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে ২৪ এপ্রিল গণসমাবেশ করবে বাংলাদেশ খেলাফত মজলিস যশোর জেনারেল হাসপাতালে স্বেচ্ছাসেবকদের অবস্থান কর্মসূচি সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক কোস্ট ফাউন্ডেশন পালংখালী শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উত্তর পালংখালী প্রজন্ম ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন

নোয়াখালীর বেগমগঞ্জে পুলিশের হাতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২১:০৮ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম,নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড কার্তুজসহ দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৭ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো.আরিফ হোসেন। এর আগে, শুক্রবার দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের কাঁচিহাটা সর্দার দিঘীর পাড় মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, আমানউল্যাপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের কাঁচিহাটা গ্রামের হাসান আলী বেপারী বাড়ির মো.মোস্তফা কামালের ছেলে ফরহাদ ইসলাম ফাহিম (২০) ও একই ওয়ার্ডের রহিম উদ্দিন বেপারী বাড়ির নুর হোসেনের ছেলে তাজুল ইসলাম সুমন (৩৪)।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে বেগমগঞ্জ থানা পুলিশের একটি দল ওয়ারেন্ট তামিল ও অস্ত্র-মাদক উদ্ধারে টহল ডিউটি পালন করছিল। ওই সময় কাঁচিহাটা সর্দার দিঘীর পাড় মোড় এলাকায় সেলিমের চায়ের দোকানের সামনে তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখে পুলিশ এগিয়ে যায়। একপর্যায়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে দুইজনকে আটক করা হয় এবং একজন পালিয়ে যায়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালালে ফাহিমের পরিহিত প্যান্টের কোমরের সামনে গুঁজে রাখা অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে পিস্তলের দুটি তাজা কার্তুজও উদ্ধার করা হয়।

এ বিষয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো.আরিফ হোসেন আরও বলেন, গ্রেপ্তারকৃতরা পলাতক আরেক সহযোগীকে নিয়ে এলাকায় আধিপত্য বিস্তার এবং অবৈধ অস্ত্র বেচাকেনার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল। এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় আটক দুইজনসহ পলাতক একজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

হোয়াইকং লম্বাবিল মাদ্রাসায় ইফতার মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা করেন টেকনাফ উপজেলা যুবদলের সা: সম্পাদক জুনায়েদ আলী চৌধুরী

নোয়াখালীর বেগমগঞ্জে পুলিশের হাতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:২১:০৮ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬