ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ী গোয়ালন্দে ব্যবসায়ী সহ  কুপিয়ে মারাত্মক জখম ২ সিলেটে ‘বালু মকসুদ’ এর হয়রানিমূলক মামলা কোর্টে স্থগিত ; রায়ে সন্তুষ্ট এলাকাবাসী শার্শা-বেনাপোলে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পগুলোতে উপচে পড়া ভিড় টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযান নারী-পুরুষ ও শিশুসহ ৩২ জন উদ্ধার বেনাপোলে বড় আঁচড়া গ্রামে ড্রেনেজের জন্য রাস্তা খুঁড়ে রাখায় ৬ মাস ধরে চরম দুর্ভোগে মানুষ এবার ঈদে জিন্স আর পাঞ্জাবিতে নজর পুরুষের সিংড়ায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত রামগড়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত বেনাপোলের মাদক ব্যবসায়ী তরিকুল ইসলামের ১০ বছরের কারাদণ্ড ২৬ মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বেনাপোলের মাদক ব্যবসায়ী তরিকুল ইসলামের ১০ বছরের কারাদণ্ড

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর জেলা প্রতিনিধি: বেনাপোল মাদক ব্যবসায়ীকে ফেনসিডিলের মামলায় তরিকুল ইসলামকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি ইকবালকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

রোববার (০৮ মার্চ) বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এস এম নূরুল ইসলাম এক রায়ে সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত তরিকুল ইসলাম বেনাপোল পোর্ট থানার শিবনাথপুর গ্রামের মৃত আবু বক্কারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান পলাশ।

মামলার অভিযোগে জানা গেছে, ২০২০ সালের ১৩ নভেম্বর বিকেলে পোর্ট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বারোপোতা জামতলা গ্রামের সরকারি প্রাইমারি স্কুলের মাঠে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে তরিকুল ইসলামকে আটক করা হয়। পালিয়ে যায় তার সহযোগী ইকবাল।

আটক তরিকুলের ব্যাগ তল্লাশি করে ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক তরিকুল ও পলাতক ইকবালকে আসামি করে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন এসআই ইব্রাহিম হোসেন।

তদন্ত শেষে এজাহারনামীয় দুজনকে অভিযুক্ত করে আদালতে চার্জসিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই চন্দ্র কান্ত গাইন। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি তরিকুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে দশ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
সাজাপ্রাপ্ত তরিকুল ইসলাম কারাগারে আটক আছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ী গোয়ালন্দে ব্যবসায়ী সহ  কুপিয়ে মারাত্মক জখম ২

বেনাপোলের মাদক ব্যবসায়ী তরিকুল ইসলামের ১০ বছরের কারাদণ্ড

আপডেট সময় : ০৭:২৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬