ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ী গোয়ালন্দে ব্যবসায়ী সহ  কুপিয়ে মারাত্মক জখম ২ সিলেটে ‘বালু মকসুদ’ এর হয়রানিমূলক মামলা কোর্টে স্থগিত ; রায়ে সন্তুষ্ট এলাকাবাসী শার্শা-বেনাপোলে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পগুলোতে উপচে পড়া ভিড় টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযান নারী-পুরুষ ও শিশুসহ ৩২ জন উদ্ধার বেনাপোলে বড় আঁচড়া গ্রামে ড্রেনেজের জন্য রাস্তা খুঁড়ে রাখায় ৬ মাস ধরে চরম দুর্ভোগে মানুষ এবার ঈদে জিন্স আর পাঞ্জাবিতে নজর পুরুষের সিংড়ায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত রামগড়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত বেনাপোলের মাদক ব্যবসায়ী তরিকুল ইসলামের ১০ বছরের কারাদণ্ড ২৬ মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযান নারী-পুরুষ ও শিশুসহ ৩২ জন উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৭:৫১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী, পুরুষ ও শিশুসহ ৩২ জনকে উদ্ধার করা হয়েছে।

রবিবার (৮ মার্চ ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী জুম্মাপাড়া এলাকায় কুখ্যাত মানবপাচারকারী আব্দুল আলী এলজিইডি সড়ক সংলগ্ন একটি পেঁপে বাগানে কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটক করে রেখেছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাত ২টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া ও র‍্যাবের সমন্বয়ে ওই এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বাগানটিতে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে আটক করে রাখা নারী, পুরুষ ও শিশুসহ ৩২ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

তবে অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা করছিল।

উদ্ধারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, মানবপাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ী গোয়ালন্দে ব্যবসায়ী সহ  কুপিয়ে মারাত্মক জখম ২

টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযান নারী-পুরুষ ও শিশুসহ ৩২ জন উদ্ধার

আপডেট সময় : ০৮:০৭:৫১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬