ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাকান্দা ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী সফিকুল ইসলামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল কক্সবাজার জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি নির্বাচিত মুহাম্মদ শাহজাহান যশোর নওয়াপাড়া আগুনে ১২টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় দেড় কোটি টাকা শুল্ক ফাঁকি সিন্ডিকেটের কারণে বেনাপোল কাস্টম হাউসে ১৬৫০ কোটি টাকার রাজস্ব ঘাটতি যশোরে এক কোটি টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত সেই ব্যবসায়ী অক্ষত অবস্থায় উদ্ধার নলতা শরীফ প্রেসক্লাবের আয়োজনে মাহে রমজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত বেনাপোলে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল: রমজানের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগের আহ্বান টেকনাফ হোয়াইক্যং সীমান্ত  বিজিবি অভিযান ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার বিদেশ থাকা চিকিৎসকের পরামর্শে নার্সের চিকিৎসা, শিশুর মৃত্যুর অভিযোগ ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজসহ দুই বিচারককে অপসরণ চেয়ে এবার স্মারক লিপি প্রদান

বিদেশি পিস্তল ও অস্ত্রসহ বন্দরের শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

শেখ নিয়াজ মোহাম্মদ: ‎নারায়ণগঞ্জের বন্দর এলাকায় দীর্ঘদিন ধরে আতঙ্ক ছড়াচ্ছিলেন শীর্ষ সন্ত্রাসী মোঃ দিপু (৩২)। মাদক, চাঁদাবাজি, জমি দখল ও সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রণের মাধ্যমে স্থানীয়দের মধ্যে ভীতির পরিবেশ তৈরি করা ছিল তার পরিচয়। তবে মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১) তাকে বিদেশি পিস্তল, গুলি এবং দেশীয় বিভিন্ন অস্ত্রসহ গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসে। অভিযানটি পরিচালনা করা হয় বন্দর থানাধীন পূর্ব চাঁনপুর গ্রামে তার নিজ বাড়িতে।

‎র‍্যাব-১১ জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাব দেশের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনি, ডাকাত ও অপহরণকারীদের গ্রেফতারের মাধ্যমে আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সম্প্রতি তারা বন্দরের শীর্ষ সন্ত্রাসী দিপু এবং তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য গোয়েন্দা নজরদারী তীব্র করেছে।

‎স্থানীয়দের কাছে জানা যায়, দিপু ও তার বাহিনী নতুন কোনো স্থাপনা নির্মাণের সময় বড় অঙ্কের চাঁদা আদায় করত। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কাজ বন্ধ করা হতো এবং হামলারও ঘটনা ঘটত। শীতলক্ষ্যা নদীর তীরবর্তী পণ্যবাহী ট্রলার ও বাল্কহেডে নিয়মিত চাঁদা আদায় করত তার দল। এছাড়াও ব্যবসায়ীদের কাছ থেকেও ভয়ভীতি দেখিয়ে নিয়মিত মাসোহারা আদায়ের অভিযোগ রয়েছে।

‎দিপুর অপরাধে আরও রয়েছে সাধারণ মানুষের পৈতৃক জমি ও ভিটেমাটি জোরপূর্বক দখল করার কেলেঙ্কারি। ভুক্তভোগীদের ভয় দেখিয়ে জমি নামমাত্র মূল্যে লিখে নেওয়া অথবা জোরপূর্বক উচ্ছেদ করা তার নিত্যদিনের ঘটনা ছিল। আধিপত্য বজায় রাখতে সে প্রায়ই সশস্ত্র বাহিনী ব্যবহার করত।

‎র‍্যাব জানায়, দিপু ও তার বাহিনীর ছত্রছায়ায় মদনপুর ও বন্দর এলাকায় মাদক ব্যবসার একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে উঠেছিল। তার সরাসরি তত্ত্বাবধানে গাঁজা, ইয়াবা ও ফেন্সিডিলের ক্রয়-বিক্রয় চলত। তার অপরাধ কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

‎র‍্যাব-১১ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দিপুর বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, দুটি চাকু এবং কয়েকটি লোহার পাইপ উদ্ধার করে।

‎গ্রেফতারকৃত দিপুর বিরুদ্ধে বন্দর থানায় ১৮টি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে: ১টি অস্ত্র মামলা, ১টি হত্যা, ৮টি হত্যা চেষ্টা, ১টি ডাকাতি, ১টি অপহরণ, ৩টি চাঁদাবাজি এবং ২টি মাদক মামলা। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য তাকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কলাকান্দা ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী সফিকুল ইসলামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

বিদেশি পিস্তল ও অস্ত্রসহ বন্দরের শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৩৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬