ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবেন প্রধানমন্ত্রী কলাকান্দা ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী সফিকুল ইসলামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল কক্সবাজার জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি নির্বাচিত মুহাম্মদ শাহজাহান যশোর নওয়াপাড়া আগুনে ১২টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় দেড় কোটি টাকা শুল্ক ফাঁকি সিন্ডিকেটের কারণে বেনাপোল কাস্টম হাউসে ১৬৫০ কোটি টাকার রাজস্ব ঘাটতি যশোরে এক কোটি টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত সেই ব্যবসায়ী অক্ষত অবস্থায় উদ্ধার নলতা শরীফ প্রেসক্লাবের আয়োজনে মাহে রমজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত বেনাপোলে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল: রমজানের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগের আহ্বান টেকনাফ হোয়াইক্যং সীমান্ত  বিজিবি অভিযান ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার বিদেশ থাকা চিকিৎসকের পরামর্শে নার্সের চিকিৎসা, শিশুর মৃত্যুর অভিযোগ

বিদেশ থাকা চিকিৎসকের পরামর্শে নার্সের চিকিৎসা, শিশুর মৃত্যুর অভিযোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর জেলা প্রতিনিধি: কেশবপুর শহরের কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতাল নামের একটি ক্লিনিকে চিকিৎসা নিতে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। শিশুটি নাম আরিয়ান। বয়স আট মাস।

রাশিয়ায় অবস্থানরত চিকিৎসক কামরুল ইসলামের অনলাইন পরামর্শে নার্স মারিয়া ইয়াসমিন তাকে চিকিৎসা দেন। এক পর্যায়ে শিশুটির মৃত্যু হয় ।

এ ঘটনায় রোগীর স্বজনরা ক্ষিপ্ত হলে ওই হাসপাতালের রিসিপশন শাখার কয়েকজন তাদের সাথে মারমুখি আচরণ করেন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে ক্লিনিকে ভাঙচুর চালায়। খবর পেয়ে কেশবপুর থানা পুলিশের ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিশু আরিয়ানের নানী উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের সারুটিয়া গ্রামের খায়রুল মোল্লার স্ত্রী নাজমা বেগম জানান,বুধবার দুপুরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে এখানে আনা হয়। তখন নার্সরা ডাক্তার বিদেশে তা না জানিয়ে ওই ডাক্তারের সাথে অনলাইনে যোগাযোগ করে চিকিৎসা দেওয়ার সময় শিশুটির মৃত্যু হয়।

তিনি অভিযোগ করেন, নার্স যদি বলতো ডাক্তার নেই, তাহলে আমরা অন্য হাসপাতাল বা ক্লিনিকে যেতে পারতাম।

শিশুটির নানা খায়রুল মোল্লা জানান, তার মেয়ে রাবেয়া ও জামাই ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন। শিশুটি তাদের কাছে দেড়মাস বয়স থেকে রয়েছে।

কেশবপুর থানার এস আই মকলেছুর রহমান জানান,মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিস্থিতি শান্ত আছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতাল কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবেন প্রধানমন্ত্রী

বিদেশ থাকা চিকিৎসকের পরামর্শে নার্সের চিকিৎসা, শিশুর মৃত্যুর অভিযোগ

আপডেট সময় : ১২:০৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬