সাইফুল ইসলাম, জেলা প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জের গোপালপুর ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেগমগঞ্জ উপজেলার ২নং গোপালপুর ইউনিয়নের সমাজসেবা সংগঠন “গোপালপুর ফাউন্ডেশনে”র উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং স্বেচ্ছাসেবকদের সম্মানে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ নুর নবীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক এ এফ এম মাসুদ আলমের সঞ্চালনায়।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন মিন্টু। ইউনিয়নের জামায়াতে ইসলামীর আমীর মাস্টার আবু তাহের, সেক্রেটারি আবদুল আউয়াল খান, সাবেক চেয়ারম্যান প্রার্থী জামায়াত নেতা ল আলা উদ্দিন মামুন,
আরো উপস্থিত ছিলেন বিএনপির ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক সরওয়ার আলম দুলাল মেম্বার, ইসলামী আন্দোলনের ইউনিয়ন অর্থ সম্পাদক আবুল বাসার, ছাত্রশিবিরের বাংলা বাজার থানা সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।
ইউনিয়ন চেয়ারম্যান মোশাররফ হোসেন মিন্টু বলেন, মানবতার সেবা সব চাইতে বড় সেবা। সামাজিক সংগঠন গুলোর স্বেচ্ছাসেবকরা নিজের খেয়ে সমাজের মানুষের জন্য কাজ করে। এটা বড় মনের মানুষ ছাড়া সম্ভব নয়। গোপালপুর ফাউন্ডেশন মানবতার সেবায় দৃষ্টান্তমূলক কাজ করে যাচ্ছে। ফাউন্ডেশনের কর্মকান্ড নিয়ে আমি ওয়াকিবহাল এবং সন্তষ্ট। আশাকরি আগামীতে এ ধারা অব্যাহত থাকবে।
ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার আবু তাহের বলেন, যুবকরাই সমাজের পরিবর্ত করতে পারে। সেটা গত জুলাই বিপ্লব সেটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। গোপালপুর ফাউন্ডেশনের যুবকরা গোপালপুর ইউনিয়নের মাদকের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তুলেছে সেটা দৃষ্টান্তমূলক।
সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোঃ নুর নবী বলেন,l গোপালপুর ফাউন্ডেশন ২০২১ সালে প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার প্রসার, যুবকদের স্বনির্ভর করতে নানা টেকনিক্যাল ট্রেনিং এবং মাদকের বিরুদ্ধে সচেতনতার জন্য কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় পড়ুয়া সাবেক ও বর্তমান একদল যুবকের হাত ধরে গড়া এই সংগঠন ইতিমধ্যে জেলায় আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গোপালপুর আলী হায়দার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মনিরুল ইসলাম, মধুপুর দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম, ডাচ বাংলা ব্যাংকের ম্যানেজার আবদুল মতিন, সংগঠনের সদস্য সচিব ডেন্টিস্ট মাহবুবুর রহমান, চাটখিল কামাল মাজিদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আমির হোসেন পলাশ, জীবন বীমা কর্পোরেশন মাইজদী শাখার ম্যানেজার মাহবুবুর রহমান, কানকির হাট ডিগ্রি কলেজের প্রভাষক মোতাহের হোসেন সহ বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক।
প্রতিনিধির নাম 


















