ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে : ভূমিমন্ত্রী রিটার্ন দাখিল সাড়ে ৪১ লাখ, সময় বৃদ্ধির আবেদনেও সাড়া ইরান যুদ্ধে হুথিদের প্রবেশ; মধ্যপ্রাচ্যে নতুন শঙ্কা টেকনাফে বিশেষ অভিযানে ১২ আসামি গ্রেফতার যশোরে স্কুল প্রাঙ্গণে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার ভাইরাল ভিডিওর দুই ছিনতাইকারী আটক, পুনরায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার টানা তিন দিন ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল কাস্টমস ও বন্দরে টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ টেকনাফে ফাইয়ছ উদ্দিন হত্যা: গ্রেফতার ২, আদালতে একজনের স্বীকারোক্তি আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে কিশোরগ্যাংমুক্ত নারায়ণগঞ্জ গড়তে জেলা প্রশাসন বদ্ধপরিকর : ডিসি মো. রায়হান কবির 

যশোর বাঘারপাড়া উপজেলায় স্বামীকে কুপিয়ে জখম

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর৷ জেলা প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় পারিবারিক কলহের জের ধরে স্বামীকে কুপিয়ে জখম করেছে তার স্ত্রী। বুধবার দুপুরে উপজেলার দরাজহাট ইউনিয়নের মহিরণ গ্রামে এ ঘটনা ঘটে। আহতের নাম মাসুম বিল্লাহ (৩৩)। তিনি মহিরণ গ্রামের মৃত সুরত আলীর ছেলে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, বুধবার দুপুর ২ টার দিকে মাসুম বিল্লাহ ও তার স্ত্রী ফাতেমা খাতুনের মধ্যে গোলযোগ হয়। এ সময় ফাতেমা ক্ষুব্ধ হয়ে ধারালো দা দিয়ে মাসুম বিল্লাহকে কুপিয়ে জখম করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। রাত সাড়ে ৭ টার দিকে তাকে এখানে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, অতিরিক্ত রক্তক্ষরণে মাসুম বিল্লাহ’র অবস্থা গুরুতর।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে : ভূমিমন্ত্রী

যশোর বাঘারপাড়া উপজেলায় স্বামীকে কুপিয়ে জখম

আপডেট সময় : ০১:৩৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬