মোঃ আমিনুল ইসলাম: কুমিল্লার বরুড়া উপজেলা মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা দেন বরুড়া উপজেলা প্রশাসন।
২৬ মার্চ এগারোটার দিকে উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক সর্দার, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আহমদ প্রমুখ।
অনুষ্ঠান টি সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আহসান হাফিজ। অনুষ্ঠান শুরুতে প্রশাসনের পক্ষ থেকে সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে ফুল দিয়ে বরণ করা হয়। আলোচনা সভা শেষে সকলের হাতে উপহার ও খাবার তুলে দেন উপজেলা প্রশাসন।
প্রতিনিধির নাম 



















