ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে : ভূমিমন্ত্রী রিটার্ন দাখিল সাড়ে ৪১ লাখ, সময় বৃদ্ধির আবেদনেও সাড়া ইরান যুদ্ধে হুথিদের প্রবেশ; মধ্যপ্রাচ্যে নতুন শঙ্কা টেকনাফে বিশেষ অভিযানে ১২ আসামি গ্রেফতার যশোরে স্কুল প্রাঙ্গণে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার ভাইরাল ভিডিওর দুই ছিনতাইকারী আটক, পুনরায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার টানা তিন দিন ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল কাস্টমস ও বন্দরে টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ টেকনাফে ফাইয়ছ উদ্দিন হত্যা: গ্রেফতার ২, আদালতে একজনের স্বীকারোক্তি আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে কিশোরগ্যাংমুক্ত নারায়ণগঞ্জ গড়তে জেলা প্রশাসন বদ্ধপরিকর : ডিসি মো. রায়হান কবির 

টেকনাফে মাদক পাচারের অপচেষ্টা ভেস্তে দিল বিজিবি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

মোহাম্মদ রাসেল ,টেকনাফ প্রতিনিধি: বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ
১। দেশের সীমান্ত সুরক্ষা ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অত্যন্ত সাফল্যের সাথে অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিতকায় অদ্য ২৬ মার্চ ২০২৬ তারিখ সাবরাং এলাকার ক্যাম্পের কাঠি সংলগ্ন লবণের মাঠ নামক স্থান হতে টেকনাফ ব্যাটালিয়নের বিশেষ অভিযানে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

২। নিজস্ব গোয়েন্দা তথ্যে জানা যায়, আজ ২৬ মার্চ ২০২৬ তারিখ মাদকের একটি বড় চালান জেলের ছদ্মবেশে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) এর অধিনায়ক এর পরিকল্পনা ও নেতৃত্বে সাবরাং বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৫ হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ উত্তর দিকে ক্যাম্পের কাঠি নামক এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা করা হয়। পরিকল্পনা অনুযায়ী বিজিবির আভিযানিক দল আনুমানিক ১৫০০ ঘটিকায় উক্ত এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে।

৩। জেলের ছদ্মবেশে সন্দেহভাজন ০৩ জন ব্যক্তি আনুমানিক ১৫৩০ ঘটিকায় সাবরাং এলাকার ক্যাম্পের কাঠি নামক স্থানে এসে তাদের ছদ্মবেশ পরিবর্তন করে লবণ মাঠে কর্মরত শ্রমিকদের ছদ্মবেশ ধারণ করে। উক্ত ব্যক্তিরা একটি কালো প্লাস্টিকের বালতি হাতে লবণ মাঠ সংলগ্ন বেড়িবাঁধের নিকট আসলে বিজিবির আভিযানিক দল তাদের গতিবিধি সন্দেহজনক মনে করে আটক করার উদ্দেশ্যে ধাওয়া করে। চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে দ্রুত প্লাস্টিকের বালতিতে থাকা মাদক লবণ মাঠের কাদা মাটির নীচে অভিনব কৌশলে লুকিয়ে রেখে দ্রুত পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবির আভিযানিক দল উক্ত এলাকায় বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে লবণ মাঠের কাদা মাটির নিচ হতে বিশেষ মোড়কে মোড়ানো ৩০,০০০ (ত্রিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

৪। বিজিবি’র বিশেষ টহল দলের তাৎক্ষণিক, দক্ষ ও রণকৌশলগত পদক্ষেপের ফলে অভিনব পন্থায় মাদক পাচারের সময় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করা সম্ভব হয়, যা ব্যাটালিয়নের পেশাদারিত্ব ও কার্যকর গোয়েন্দা তৎপরতার সুস্পষ্ট প্রতিফলন।

৫। আটককৃত মাদকদ্রব্য প্রচলিত আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক পলাতক আসামীদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা রুজু করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে : ভূমিমন্ত্রী

টেকনাফে মাদক পাচারের অপচেষ্টা ভেস্তে দিল বিজিবি

আপডেট সময় : ১০:৩৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬