ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে : ভূমিমন্ত্রী রিটার্ন দাখিল সাড়ে ৪১ লাখ, সময় বৃদ্ধির আবেদনেও সাড়া ইরান যুদ্ধে হুথিদের প্রবেশ; মধ্যপ্রাচ্যে নতুন শঙ্কা টেকনাফে বিশেষ অভিযানে ১২ আসামি গ্রেফতার যশোরে স্কুল প্রাঙ্গণে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার ভাইরাল ভিডিওর দুই ছিনতাইকারী আটক, পুনরায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার টানা তিন দিন ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল কাস্টমস ও বন্দরে টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ টেকনাফে ফাইয়ছ উদ্দিন হত্যা: গ্রেফতার ২, আদালতে একজনের স্বীকারোক্তি আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে কিশোরগ্যাংমুক্ত নারায়ণগঞ্জ গড়তে জেলা প্রশাসন বদ্ধপরিকর : ডিসি মো. রায়হান কবির 

কুতুবদিয়ায় সাগরপথে সিমেন্ট পাচারচেষ্টা, আটক ৮

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের কুতুবদিয়ায় সাগরপথে মিয়ানমারে সিমেন্ট পাচারের চেষ্টা নস্যাৎ করেছে কোস্ট গার্ড। এ সময় ৫৫০ বস্তা সিমেন্টসহ ৮ জনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে একটি মাছ ধরার নৌযান।

কোস্ট গার্ড জানায়, আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৮টার দিকে কুতুবদিয়া লাইট হাউস সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের সিমেন্ট উদ্ধার করা হয়। এগুলো শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বলে জানায় বাহিনীটি।

আটক ব্যক্তিরা হলেন—মো. শাহজালাল (২৯), মো. খোরশেদ আলম (৩০), মো. শাহেদ (১৯), মো. সৈয়দ (২৭), সুলতান (১৯), মিটন কান্তি দেব (৩৩), মো. মোবারক (৩৩) ও মো. কাশেম (৩২)। তাঁদের সবার বাড়ি কক্সবাজার ও বরগুনা জেলায়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। জব্দ করা সিমেন্ট ও নৌযানও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, সাগরপথে চোরাচালান ও পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে : ভূমিমন্ত্রী

কুতুবদিয়ায় সাগরপথে সিমেন্ট পাচারচেষ্টা, আটক ৮

আপডেট সময় : ১০:৪২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬