ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে : ভূমিমন্ত্রী রিটার্ন দাখিল সাড়ে ৪১ লাখ, সময় বৃদ্ধির আবেদনেও সাড়া ইরান যুদ্ধে হুথিদের প্রবেশ; মধ্যপ্রাচ্যে নতুন শঙ্কা টেকনাফে বিশেষ অভিযানে ১২ আসামি গ্রেফতার যশোরে স্কুল প্রাঙ্গণে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার ভাইরাল ভিডিওর দুই ছিনতাইকারী আটক, পুনরায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার টানা তিন দিন ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল কাস্টমস ও বন্দরে টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ টেকনাফে ফাইয়ছ উদ্দিন হত্যা: গ্রেফতার ২, আদালতে একজনের স্বীকারোক্তি আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে কিশোরগ্যাংমুক্ত নারায়ণগঞ্জ গড়তে জেলা প্রশাসন বদ্ধপরিকর : ডিসি মো. রায়হান কবির 

টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন টিপু, সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম শারেক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবে সাংবাদিক জসিম উদ্দিন টিপু এবং সিনিয়র সহ-সভাপতি হিসেবে সাংবাদিক শামসুল আলম শারেক মনোনীত হয়েছেন।

বুধবার (২৫ মার্চ) বিকেল ৩টায় প্রেসক্লাবের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফরহাদ রহমান।

প্রেসক্লাবের কার্যকরী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সংগঠনের গুরুত্বপূর্ণ এই দুই পদে তাঁদের মনোনয়ন প্রদান করা হয়।

সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য সোলতান আহমদ, মোহাম্মদ আফতাব হোসেন আশিক, মো. শফিক, শাব্বির আহমদ, আনোয়ার হোসেন, এস কে জাফরসহ অন্যান্য সাংবাদিকরা।

নবনিযুক্ত প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন টিপু বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা; সত্য তুলে ধরা এবং সমাজের অসংগতি প্রকাশ করাই এর মূল লক্ষ্য। তিনি সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানান।

সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম শারেক বলেন, প্রেসক্লাবের প্রতি তাঁর দায়বদ্ধতা আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। টেকনাফের সাংবাদিকতার মানোন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সভায় সাংবাদিকদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা মুক্ত আলোচনায় নিজেদের মতামত তুলে ধরেন এবং পেশার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।

এদিকে প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা আশা প্রকাশ করেন, নবনিযুক্তদের নেতৃত্ব ও অভিজ্ঞতায় টেকনাফ উপজেলা প্রেসক্লাব আরও গতিশীল ও কার্যকর ভূমিকা পালন করবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে : ভূমিমন্ত্রী

টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন টিপু, সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম শারেক

আপডেট সময় : ০৫:১৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬