ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরান যুদ্ধে হুথিদের প্রবেশ; মধ্যপ্রাচ্যে নতুন শঙ্কা টেকনাফে বিশেষ অভিযানে ১২ আসামি গ্রেফতার যশোরে স্কুল প্রাঙ্গণে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার ভাইরাল ভিডিওর দুই ছিনতাইকারী আটক, পুনরায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার টানা তিন দিন ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল কাস্টমস ও বন্দরে টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ টেকনাফে ফাইয়ছ উদ্দিন হত্যা: গ্রেফতার ২, আদালতে একজনের স্বীকারোক্তি আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে কিশোরগ্যাংমুক্ত নারায়ণগঞ্জ গড়তে জেলা প্রশাসন বদ্ধপরিকর : ডিসি মো. রায়হান কবির  এপেক্স বাংলাদেশের সেরা জেলা গভর্নর সৈয়দ মিয়া হাসান: সেবায় ডিস্ট্রিক্ট–৩ মডেল কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: ছিনতাই-ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেফতার

টেকনাফে ১৯ কোটি ৫০ লাখ টাকার ইয়াবাসহ আটক ৫

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারে পৃথক দুটি অভিযানে প্রায় ১৯ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাঁচজন মাদক পাচারকারীকে আটক করা হয়।

শুক্রবার (২৭ মার্চ ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকা থেকে একটি কাভার্ড ভ্যানে করে ইয়াবার বড় চালান চট্টগ্রামের উদ্দেশ্যে নেওয়া হবে—এমন তথ্য পায় বাহিনীটি। এর ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে টেকনাফ থানাধীন নাফ নদী সংলগ্ন বড়ইতলী প্রধান সড়কে অভিযান চালানো হয়।

অভিযানকালে একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যান তল্লাশি করে পাটাতনের নিচে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে প্রায় ১৬ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রামের বাসিন্দা সাহাদাত হোসেন (সাকিব) নামে এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

অন্যদিকে, পৃথক আরেকটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এর পরিপ্রেক্ষিতে কোস্ট গার্ড ওই এলাকায় রাডার নজরদারি ও টহল জোরদার করে।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে শাহপরীর দ্বীপ গোলারচর সংলগ্ন সমুদ্র এলাকায় একটি সন্দেহজনক মাছ ধরার নৌকা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী অভিযান চালিয়ে সেটি আটক করে। নৌকাটি তল্লাশি করে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় চারজন মাদক পাচারকারীকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—ইয়াসিন (৩৫), শালবাগান রোহিঙ্গা ক্যাম্প;
ইসমাইল (২২), হাজমপাড়া;গিয়াস উদ্দিন (৩২), হাজমপাড়া;
জসিম উদ্দিন (৩৩), হাজমপাড়া, টেকনাফ, কক্সবাজার।

জব্দকৃত ইয়াবা, পাচার কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যান ও মাছ ধরার নৌকা এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

সংস্থাটি জানায়, মাদক পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধে হুথিদের প্রবেশ; মধ্যপ্রাচ্যে নতুন শঙ্কা

টেকনাফে ১৯ কোটি ৫০ লাখ টাকার ইয়াবাসহ আটক ৫

আপডেট সময় : ০৫:১৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬