মনির হোসেন, যশোর জেলা প্রতিনিধি: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বলেছেন, দেশে এখনো জ্বালানি তেলের সংকট তৈরি হয়নি। চাহিদা অনুযায়ী সরবরাহ বজায় রাখা হচ্ছে, তবে অনেকেই স্বাভাবিকের তুলনায় বেশি তেল কিনছে। এতে সরবরাহ ব্যবস্থায় সাময়িক চাপ তৈরি হচ্ছে। তবে জনস্বার্থে জ্বালানী তেলের দাম বাড়াবে না সরকার। আগামী এক মাসের জ্বালানী তেলের মজুদ নিশ্চিত করেছে সরকার। আগামী তিনমাসের মজুদ নিশ্চিত করতে এখন থেকেই কাজ করা হচ্ছে । এ সময় তিনি অতিরিক্ত জ্বালানী তেল না কেনার আহবান জানিয়ে বলেন প্রয়োজনের অতিরিক্ত কেনা মানে অন্যকে বঞ্চিত করা।
শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে এককালীণ সহায়তা চেক বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। স্বাগত বকৃতা করেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক হারুন অর রশিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক দোলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার কাজী রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সুজন সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার ইফাত আরা সাঈদ, জেলা বিএনপির সভাপতি এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। রাজনৈতিক বিশ্লেষণ
অনুষ্ঠানে যশোর সদর ও পৌরসভার ৩৪জনের হাতে অনুদানের চেক তুলে দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। কর্মসূচির আওতায় যশোর জেলার মোট ১৫৩ জন অস্বচ্ছল ব্যক্তির মাঝে চার লাখ ৫৯ হাজার টাকা বিতরণ করা হবে।
প্রতিনিধির নাম 



















