ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে বন্ধুর স্ত্রীর সাথে পরকীয়া, ছুরিকাঘাতে নামিদ জখম গজারিয়ায় জয় হত্যা মামলার প্রধান আসামি বেকু হাসান গ্রেপ্তার পাম্পে নেই জ্বালানি তেল, বাইরে ২০০ টাকা লিটার ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশ ও জমে থাকা পানি ডেঙ্গুর প্রধান কারণ:এস এম ফয়েজ উদ্দিন যশোরের ভবদহ অঞ্চলে খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত ফের নাফনদী থেকে নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি দীর্ঘ ছুটি শেষে রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে নবীন পুলিশ কর্মকর্তাদের আহবান স্বরাষ্ট্রমন্ত্রীর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নয়াপল্টনে আসবেন তারেক রহমান স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রী দিলারা হাফিজ আর নেই

দীর্ঘ ছুটি শেষে রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫২:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

মনির হোসেন,যশোর জেলা প্রতিনিধি: রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ ছুটি শেষে রোববার (২৯ মার্চ) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি একত্রে সমন্বয়ের ফলে প্রায় এক মাসেরও বেশি সময় পাঠদান বন্ধ ছিল।

১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ ছুটি ২৫ মার্চ পর্যন্ত চলেছে। এরপর ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসের সরকারি ছুটি এবং পরবর্তী দুই দিনের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় ছুটি আরও দীর্ঘ হয়।

সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ৩৬ দিনের ছুটি পালন করা হয়। অন্যদিকে, প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৮ মার্চ থেকে ছুটি শুরু হয়ে একই সময়ে শেষ হয়েছে।

দীর্ঘ ছুটিতে সৃষ্ট শিখন ঘাটতি কাটিয়ে উঠতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিশেষ উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠান খোলার পর টানা ১০টি শনিবারও শ্রেণিকক্ষ কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে নির্ধারিত পাঠক্রম সময়মতো সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরে বন্ধুর স্ত্রীর সাথে পরকীয়া, ছুরিকাঘাতে নামিদ জখম

দীর্ঘ ছুটি শেষে রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

আপডেট সময় : ০৩:৫২:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬