ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার:-কক্সবাজারের টেকনাফে একটি ‘ক্লুলেস’ হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। গ্রেফতার দুজন হলেন মো. রুবেল (২১) ও মো. হাসান ওরফে বাংলা (২৪)। তারা টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়া এলাকার বাসিন্দা। তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ভুক্তভোগী ফাইয়ছ উদ্দিন ফয়েজ (২০)-এর মায়ের সমিতির ২০ হাজার টাকা লুটের উদ্দেশ্যে তাঁরা তাঁর ঘরে প্রবেশ করেন। এ সময় ফয়েজ দেখে ফেললে তাঁকে হত্যা করা হয়। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যান। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তাঁদের গ্রেফতার করা হয়।টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।”মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদ শিরোনাম ::
টেকনাফে ফাইয়ছ উদ্দিন হত্যা: গ্রেফতার ২, আদালতে একজনের স্বীকারোক্তি
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ১২:১৬:০৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- ৪৩ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















