ঢাকা ০৭:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে : ভূমিমন্ত্রী রিটার্ন দাখিল সাড়ে ৪১ লাখ, সময় বৃদ্ধির আবেদনেও সাড়া ইরান যুদ্ধে হুথিদের প্রবেশ; মধ্যপ্রাচ্যে নতুন শঙ্কা টেকনাফে বিশেষ অভিযানে ১২ আসামি গ্রেফতার যশোরে স্কুল প্রাঙ্গণে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার ভাইরাল ভিডিওর দুই ছিনতাইকারী আটক, পুনরায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার টানা তিন দিন ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল কাস্টমস ও বন্দরে টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ টেকনাফে ফাইয়ছ উদ্দিন হত্যা: গ্রেফতার ২, আদালতে একজনের স্বীকারোক্তি আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে কিশোরগ্যাংমুক্ত নারায়ণগঞ্জ গড়তে জেলা প্রশাসন বদ্ধপরিকর : ডিসি মো. রায়হান কবির 

টেকনাফে বিশেষ অভিযানে ১২ আসামি গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০০:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৯ মার্চ ২০২৬) দিনভর পরিচালিত এ অভিযানে গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও অস্ত্র উদ্ধারের লক্ষ্যে অভিযান চালানো হয়।

পুলিশ সূত্র জানায়, পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের সার্বিক নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) এর পরিকল্পনায় টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম-এর নেতৃত্বে একটি চৌকস দল অভিযানটি পরিচালনা করে।

অভিযানে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৩টি জিআর মামলার আসামি, ৮টি জিআর পরোয়ানা এবং ২টি সিআর পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া নিয়মিত মামলায় আরও ৭ জন আসামিকে আটক করা হয়েছে। সব মিলিয়ে ১২ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি, ওয়ারেন্ট তামিলসহ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে : ভূমিমন্ত্রী

টেকনাফে বিশেষ অভিযানে ১২ আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৪:০০:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬