ঢাকা ১১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় মহাসড়ক অবরোধ মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ আলুসহ ১০ পাচারকারী আটক ঝিকরগাছায় শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও মেধার বিকাশ নিশ্চিত করতে হবে- ইউএনও ঈদের ছুটি শেষে যশোর জেলায় শিক্ষা প্রতিষ্ঠানে প্রাণচাঞ্চল্য, শিক্ষার্থীদের উচ্ছ্বাস যশোরের নাজমা হোটেলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, লাখ টাকা জরিমানা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে : ভূমিমন্ত্রী রিটার্ন দাখিল সাড়ে ৪১ লাখ, সময় বৃদ্ধির আবেদনেও সাড়া ইরান যুদ্ধে হুথিদের প্রবেশ; মধ্যপ্রাচ্যে নতুন শঙ্কা টেকনাফে বিশেষ অভিযানে ১২ আসামি গ্রেফতার যশোরে স্কুল প্রাঙ্গণে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

ঈদের ছুটি শেষে যশোর জেলায় শিক্ষা প্রতিষ্ঠানে প্রাণচাঞ্চল্য, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৮:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মনির হোসেন,যশোর জেলা প্রতিনিধি: পবিত্র ঈদের দীর্ঘ ছুটি শেষে যশোরের সব উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আবারও ফিরেছে প্রাণচাঞ্চল্য। ছুটি কাটিয়ে ধীরে ধীরে স্কুল-কলেজে ফিরছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রথম দিন শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম থাকলেও অল্প সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিতেই প্রাণবন্ত হয়ে ওঠে ক্যাম্পাস।

দীর্ঘদিন পর প্রিয় সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে আনন্দ-উচ্ছ্বাস। কেউ বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে উঠেছে, আবার কেউ মনোযোগ দিয়েছে পাঠদানে। বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা একে অপরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে স্কুলের পরিবেশকে করে তুলেছে উৎসবমুখর।

শিক্ষকরা জানান, ঈদের ছুটির কারণে প্রথম দিনে উপস্থিতি কিছুটা কম হলেও শিক্ষার্থীদের মাঝে ফিরে আসার আনন্দ ছিল চোখে পড়ার মতো। তারা আশা করছেন, আগামী কয়েক দিনের মধ্যেই শিক্ষার্থীদের উপস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এবং পাঠদান কার্যক্রম পূর্ণ গতিতে চলবে।

রোববার২৯মার্চ সকালে কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়েও একই চিত্র দেখা যায়। বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পরিবেশ। সহপাঠীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়, নতুন পোশাকের উচ্ছ্বাস এবং পারিবারিক খোঁজখবর নেওয়ার মধ্য দিয়ে কাটে তাদের প্রথম দিনের সময়।

সব মিলিয়ে ঈদের আনন্দে মুখর হয়ে উঠেছে কেশবপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। নতুন উদ্দীপনা ও আশাবাদ নিয়ে আবারও শুরু হলো শিক্ষার পথচলা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় মহাসড়ক অবরোধ

ঈদের ছুটি শেষে যশোর জেলায় শিক্ষা প্রতিষ্ঠানে প্রাণচাঞ্চল্য, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

আপডেট সময় : ০৮:১৮:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬