ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা বন্দুকসহ এক কিশোরকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ জানায়, সোমবার (৩০ মার্চ ২০২৬) এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উখিয়া থানার একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার পালংখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নতুন মুছারখোলা স্টেশন এলাকা থেকে কাঠের বাটযুক্ত একটি দেশীয় একনলা বন্দুকসহ মো. নাসির (১৭) নামে এক কিশোরকে আটক করা হয়।
আটক নাসির পালংখালী ইউনিয়নের মুছারখোলা এলাকার বাসিন্দা। তিনি মো. আলীর ছেলে।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রতিনিধির নাম 



















