ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ২২ দিলারা হাফিজের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মিতালী মার্কেটে স্বাধীনতা দিবসের আলোচনা সভা  ‎ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় সর্বমহলেই প্রশংসিত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী রামগড় পাতাছড়ায় সড়ক নির্মাণে ধীরগতি, জনদুর্ভোগ চরমে জ্বালানি তেলের নিরাপদ ও নিরবচ্ছিন্ন সরবরাহ স্বাভাবিক রাখতে যশোর বিজিবির নজরদারি বাংলাদেশ-নিউজিল্যান্ড বাণিজ্য সম্পর্ক জোরদারে বৈঠক; এফটিএ আলোচনার প্রস্তাব সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার উখিয়ায় একনলা বন্দুকসহ কিশোর আটক

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৯:২১ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর জেলা প্রতিনিধি: যশোরের বিশিষ্ট লেখক, গবেষক ও সাংবাদিক বেনজিন খানকে আদালত চত্বরে প্রকাশ্যে অপদস্ত করার অভিযোগে আইনজীবী আব্দুল লতিফ খোকন ও তার ছেলে মেহেদী ইমাম বাপ্পীকে সাময়িক বহিষ্কার করেছে জেলা আইনজীবী সমিতি। এরআগে অভিযুক্ত দুই আইনজীবীকে আগামী তিন দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়। কিন্তু সন্তোষজনক জবাব না পাওয়ায় জেলা আইনজীবী সমিতি রোববার তাদের সাময়িকভাবে বহিষ্কার করে।

যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম.এ.গফুর সংবাদটি নিশ্চিত করে জানান, গত ২৪ মার্চ সাংবাদিক বেনজিন খান সমিতির কার্যালয়ে একটি লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ওইদিন আদালত চত্বরে আইনজীবী আব্দুল লতিফ খোকন ও তার ছেলে বাপ্পী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, মারমুখী আচরণ এবং শারীরিক হেনস্তা করেন। অভিযোগের প্রেক্ষিতে ২৫ মার্চ তাদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়। কিন্তু জবাব সন্তোষজনক না হওয়ায় তাদের সাময়িক বহিষ্কার করা হয়। এছাড়া সাংবাদিক বেনজিন খানের বিরুদ্ধে সমিতিতে করা অ্যাডভোকেট তপুর লিখিত অভিযোগ আমলে না নিয়ে খারিজ করা হয়েছে।

জানা গেছে, গত মঙ্গলবার একটি মামলায় হাজিরা দিতে বেনজিন খান জজ আদালতে যান। সেখানে পরিচিত আইনজীবী আব্দুল লতিফ খোকনের সঙ্গে সৌজন্যমূলক হ্যান্ডশেক করে তিনি বলেন, “একদিন তো আমাদের সবাইকে কবরে যেতে হবে।” এই কথায় ক্ষিপ্ত হয়ে ওই আইনজীবী ও তার ছেলে সাংবাদিকের ওপর চড়াও হন এবং তাকে জনসম্মুখে লাঞ্ছিত ও হুমকি প্রদান করেন।

উল্লেখ্য, এর আগেও অসদাচরণের দায়ে অ্যাডভোকেট আব্দুল লতিফ খোকন একবার সমিতি থেকে বহিষ্কৃত হয়েছিলেন। অন্যদিকে, ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে অ্যাডভোকেট তপু নামে এক আইনজীবীকে দিয়ে বেনজিন খানের বিরুদ্ধে পাল্টা অভিযোগ জমা দেওয়া হয়, যা বাতিল করা হয়েছে। একই সঙ্গে আইনজীবী বাবা-ছেলেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ২২

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার

আপডেট সময় : ০৪:০৯:২১ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬