ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী শহীদ মুগ্ধের বাবার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী বিআইডব্লিউটিসিসহ নৌপরিবহনের সকল প্রতিষ্ঠানকে জনবান্ধব করা হবে : নৌপরিবহন মন্ত্রী বেনাপোলে এস এ কুরিয়ার সার্ভিসের গাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল আটক টেকনাফে পাচারের আগে নারী-শিশুসহ ৭ জন উদ্ধার পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভায় অপরাধে জিরো টলারেন্সে আনতে সর্বোচ্চ নির্দেশ এসপি মিজানুর রহমান মুন্সির যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার মালামাল বিতরণ শুরু যশোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কারাগারে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

টেকনাফে পাচারের আগে নারী-শিশুসহ ৭ জন উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটক রাখা নারী ও শিশুসহ ৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে—সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে কয়েকজন নারী ও শিশুকে টেকনাফ উপজেলার দক্ষিণ লম্বরী এলাকার একটি বসতবাড়িতে আটকে রাখা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার (৩০ মার্চ) বিকেল ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ৭ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ একটি পাচারকারী চক্র উন্নত জীবনের প্রলোভন, উচ্চ বেতনের চাকরি এবং স্বল্প খরচে বিদেশ পাঠানোর আশ্বাস দিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা করছিল।

উদ্ধারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, মানবপাচার প্রতিরোধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

টেকনাফে পাচারের আগে নারী-শিশুসহ ৭ জন উদ্ধার

আপডেট সময় : ০৬:৫২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬