ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী শহীদ মুগ্ধের বাবার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী বিআইডব্লিউটিসিসহ নৌপরিবহনের সকল প্রতিষ্ঠানকে জনবান্ধব করা হবে : নৌপরিবহন মন্ত্রী বেনাপোলে এস এ কুরিয়ার সার্ভিসের গাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল আটক টেকনাফে পাচারের আগে নারী-শিশুসহ ৭ জন উদ্ধার পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভায় অপরাধে জিরো টলারেন্সে আনতে সর্বোচ্চ নির্দেশ এসপি মিজানুর রহমান মুন্সির যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার মালামাল বিতরণ শুরু যশোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কারাগারে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেনাপোলে এস এ কুরিয়ার সার্ভিসের গাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার আমড়াখালী বিজিবি তল্লাশি কেন্দ্রে ২৯ লাখ টাকার বিপুল-পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল আটক করেছে ট্রাস্কফোর্সের একটি দল।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানী কমান্ডার সুবেদার আজিজুর রহমান জানান, সোমবার (৩০ মার্চ ২০২৬) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম ও শার্শা থানার এসআই পায়েল কুন্ডোর উপস্থিতিতে আমড়াখালী চেকপোস্টে ট্রাস্কফোর্সের অভিযানে বেনাপোল থেকে ছেড়ে আসা এস এ পরিহনের (কুরিয়ার) একটি কাভার্ড ভ্যানে (ঢাকা মেট্রো-উ-১৪-২০১৩ নম্বর) তল্লাশী করে ভারতীয় অবৈধ মালামাল আটক করা হয়।

আটককৃত মালামালের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকারের চকলেট, ফেসওয়াশ, সিসা তেল, পন্ডস সুপার লাইট জেল, ফিয়ামা সাওয়ার জেল, গোল্ড এন্ড লাভলী ক্রিম, ইউলোসিটি প্রফেশনাল কোল্ড ওয়েব কন্ডিশনার, হারবাল লাইফ নিউরোশন প্রোটিন পাউডার এবং দুলহান তেল। যার সিজার মূল্য প্রায় ২৯ লাখ টাকা।

টাস্কফোর্সের পরিচালক শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) নিয়াজ মাখদুম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল থেকে ছেড়ে আসা এস এ পরিবহনের কুরিয়ার সার্ভিসের একটি ট্রাক তল্লাশি করে ভারতীয় অবৈধ বিপুল পরিমাণ পণ্য আটক করা হয়েছে। যার কোন বৈধ কাগজপত্র তারা দেখাতে পারিনি। জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা করা হয়েছে । এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

বেনাপোলে এস এ কুরিয়ার সার্ভিসের গাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল আটক

আপডেট সময় : ০৬:৫৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬