ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকনাফে সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা উখিয়া-টেকনাফে প্রতিশ্রুতি রক্ষা: সচল হলো টেকনাফ বন্দর শ্রীলঙ্কায় রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেল ২৩ শতাংশ সোনারগাঁয়ে রাতের হামলা: যুবক নিহত, তদন্তে নেমেছে পুলিশ ফতুল্লায় নিখোঁজের একদিন পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার তেলের লাইনে বিরোধীদলীয় নেতার গাড়ি, হেঁটে যোগ দিলেন অনুষ্ঠানে সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনা; ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ জ্বালানি সংকটের অজুহাত,বেনাপোল থেকে ঢাকা গামী প্রতি ট্রাক ভাড়া বেড়েছে ৫-৭ হাজার

কক্সবাজারে নবাগত অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪১:৫৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার:কক্সবাজার জেলায় নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ অহিদুর রহমান, পিপিএম-এর যোগদান উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জেলা পুলিশ।

সোমবার (৬ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান নবাগত এই কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ করেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যোগদান উপলক্ষে অনুভূতি ব্যক্ত করে অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান বলেন, কক্সবাজারের মতো গুরুত্বপূর্ণ জেলায় দায়িত্ব পাওয়া তার জন্য একটি বড় দায়িত্ব ও চ্যালেঞ্জ। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান বলেন, জেলার আইনশৃঙ্খলা রক্ষায় নবাগত অতিরিক্ত পুলিশ সুপার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদী। তিনি জেলা পুলিশের সকল সদস্যকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

উল্লেখ্য, যোগদানের আগে মোঃ অহিদুর রহমান চট্টগ্রামে ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। সেখানে তিনি পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টেকনাফে সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ

কক্সবাজারে নবাগত অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা

আপডেট সময় : ০১:৪১:৫৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬