ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকনাফে সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা উখিয়া-টেকনাফে প্রতিশ্রুতি রক্ষা: সচল হলো টেকনাফ বন্দর শ্রীলঙ্কায় রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেল ২৩ শতাংশ সোনারগাঁয়ে রাতের হামলা: যুবক নিহত, তদন্তে নেমেছে পুলিশ ফতুল্লায় নিখোঁজের একদিন পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার তেলের লাইনে বিরোধীদলীয় নেতার গাড়ি, হেঁটে যোগ দিলেন অনুষ্ঠানে সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনা; ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ জ্বালানি সংকটের অজুহাত,বেনাপোল থেকে ঢাকা গামী প্রতি ট্রাক ভাড়া বেড়েছে ৫-৭ হাজার

টেকনাফে সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান, স্টাফ রিপোর্টার কক্সবাজার :কক্সবাজারের টেকনাফে সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকান উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি টেকনাফ সদর ইউনিয়নের পাইলট স্কুল মোড় থেকে ঝর্ণা চত্বর পর্যন্ত এলাকায় পরিচালনা করা হয়।

অভিযানে সড়কের পাশে অবৈধভাবে স্থাপিত বিভিন্ন দোকানপাট উচ্ছেদ করা হয়, যা দীর্ঘদিন ধরে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল।

এসময় টেকনাফ পৌরসভা, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিকভাবে সহযোগিতা প্রদান করেন।

অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী বলেন, “সড়ক ও সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনস্বার্থে এ ধরনের উচ্ছেদ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমামুল হাফেজ নাদিম বলেন, “সড়ককে দখলমুক্ত রেখে যান চলাচল স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে প্রশাসন বদ্ধপরিকর। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টেকনাফে সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ

টেকনাফে সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ

আপডেট সময় : ১১:২৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬