ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকনাফে শিশুকে ধর্ষণের অভিযোগে র‍্যাব-১৫ হাতে বৃদ্ধ আটক বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশন কর্তৃক ঈদ পুনর্মিলনী, ফ্রি মেডিকেল ক্যাম্প ও অনুদান বিতরণ বর্ষার আগেই জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ সদরে ড্রেন পরিষ্কার অভিযান বেনাপোল সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির কড়াকড়িতে ব্যর্থ বিএসএফ পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে অফিস কার্যক্রম শুরু সিংড়ায় ট্রাক চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ২০২১ পরিবারের মাঝে গোশত বিতরণ। ডিসি ও এসপির কঠোর তদারকিতে শান্তিপূর্ণ ঈদ উদযাপন সহ মাদক-সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূলে বিশেষ অভিযান অব্যাহত বন ও পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে। এ বিষয়ে আমি প্রধানমন্ত্রী দপ্তর থেকে আপনাদের জন্য প্রয়োজনে আদালতে যেতেও রাজি আছি। উখিয়ায় ৬০ হাজার ইয়াবাসহ আটক ১

ঈদের ছুটিতে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

মনির হোসেন, যশোর জেলা প্রতিনিধি:-: যশোরের মণিরামপুর উপজেলায় মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন।রোববার (৩১ মে) রাত ৯ টার দিকে উপজেলার খেদাপাড়ার তালতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।নিহতরা হলেন কাশিমনগর ইউনিয়নের নাদড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রাকিব হোসেন (২৭) ও কামরুজ্জামানের ছেলে মেহেদী হাসান জনি (২৬)। তাদের মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। নিহতদের বন্ধু আব্দুর রাজ্জাক পিন্টু জানান, রাকিব যশোর শহরের একটি ওষুধ ফার্মেসীতে ও মেহেদী ঢাকায় পাকিজা কোম্পানিতে চাকরি করেন। ঈদের ছুটিতে তারা গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন।রোববার সন্ধ্যার পর তারা দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। মোটরসাইকেলের চালকের আসনে ছিলেন রাকিব। রাত ৯ টার দিকে তারা রাজগঞ্জ বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। পথিমধ্যে খেদাপাড়া তালতলা নামক স্থানে পৌঁছালে সামনের একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে তাদের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এসময় সড়কের পাশে থাকা গাছে ধাক্কা লেগে রাকিব ও মেহেদী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।এলাকাবাসী জানান, মোটরসাইকেলের অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় মুহুর্তের মধ্যে তরতাজা দুই যুবকের জীবন প্রদীপ নিভে গেল।হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জোবায়ের আহমেদ জানান, রাকিব ও মেহেদীকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। মাথা ও বুকে প্রচন্ড আঘাত লাগার কারণে তাদের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানা জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যুর ঘটনাটি উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টেকনাফে শিশুকে ধর্ষণের অভিযোগে র‍্যাব-১৫ হাতে বৃদ্ধ আটক

ঈদের ছুটিতে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

আপডেট সময় : ১১:৪০:১০ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬