ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকনাফে শিশুকে ধর্ষণের অভিযোগে র‍্যাব-১৫ হাতে বৃদ্ধ আটক বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশন কর্তৃক ঈদ পুনর্মিলনী, ফ্রি মেডিকেল ক্যাম্প ও অনুদান বিতরণ বর্ষার আগেই জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ সদরে ড্রেন পরিষ্কার অভিযান বেনাপোল সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির কড়াকড়িতে ব্যর্থ বিএসএফ পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে অফিস কার্যক্রম শুরু সিংড়ায় ট্রাক চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ২০২১ পরিবারের মাঝে গোশত বিতরণ। ডিসি ও এসপির কঠোর তদারকিতে শান্তিপূর্ণ ঈদ উদযাপন সহ মাদক-সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূলে বিশেষ অভিযান অব্যাহত বন ও পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে। এ বিষয়ে আমি প্রধানমন্ত্রী দপ্তর থেকে আপনাদের জন্য প্রয়োজনে আদালতে যেতেও রাজি আছি। উখিয়ায় ৬০ হাজার ইয়াবাসহ আটক ১

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে অফিস কার্যক্রম শুরু

এস এম জহিরুল ইসলাম : পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের অফিসসমূহ আজ ১ জুন ২০২৬ সোমবার থেকে পুনরায় শুরু হয়েছে।

ছুটি শেষে প্রথম কর্মদিবসে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির কার্যালয়ের বিভিন্ন শাখা পরিদর্শন করেন। পরে তিনি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সবাইকে ডেকে এনে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং ঈদ মোবারক জানান।

এ সময় সকলের উদ্দেশে তিনি বলেন, ঈদের আনন্দ শেষে নতুন উদ্যমে জনসেবায় আত্মনিয়োগ করতে হবে। নাগরিক সেবা নিশ্চিত করতে প্রতিটি দপ্তরকে আরও আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে।

তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত নারায়ণগঞ্জ গড়তে চলমান অভিযান আরও জোরদার করা হবে। ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা পরিহার করে দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করতে হবে। সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কেউ যেন গাফিলতি না করে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসকগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সহকারী কমিশনারগণসহ জেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টেকনাফে শিশুকে ধর্ষণের অভিযোগে র‍্যাব-১৫ হাতে বৃদ্ধ আটক

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে অফিস কার্যক্রম শুরু

আপডেট সময় : ০২:০০:১৮ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬