ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক চিকিৎসাসেবা, অবকাঠামোগত সভা অনুষ্ঠিত ফলোআপ – ছালামিটিলা সড়ক সংস্কার কাজ শিগগিরই শুরু হবে — প্যানেল চেয়ারম্যান আহমদ আলী কাশিপুর কল্যাণী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ খাল পুনঃখনন শুরু, তৎপর সদর উপজেলা প্রশাসন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে ২ কোটি টাকা চাঁদা ািদতে আস্বীকার করায় নির্মাণ সামগ্রী লুট মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনায় ঈদ ব্যবস্থাপনায় এসেছে ‘দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন’ হাজী ইয়াছিন সভাপতি ও মনির চৌধুরী সহ-সভাপতি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটি গঠিত টেকনাফে শিশুকে ধর্ষণের অভিযোগে র‍্যাব-১৫ হাতে বৃদ্ধ আটক বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশন কর্তৃক ঈদ পুনর্মিলনী, ফ্রি মেডিকেল ক্যাম্প ও অনুদান বিতরণ

ফলোআপ – ছালামিটিলা সড়ক সংস্কার কাজ শিগগিরই শুরু হবে — প্যানেল চেয়ারম্যান আহমদ আলী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, জেলা প্রতিনিধি, মৌলভীবাজার :

মৌলভীবাজার সদর উপজেলার ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের ছালামিটিলা এলাকার সড়ক আলোকায়নের অভাব ও দীর্ঘদিনের ভাঙাচোরা রাস্তার কারণে স্থানীয় জনগণের দুর্ভোগ নিয়ে প্রকাশিত সংবাদের পর এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ।এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ও জনদুর্ভোগের বিষয়টি তুলে ধরার পর ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত (প্যানেল) চেয়ারম্যান আহমদ আলী-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ছালামিটিলা এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোর সমস্যা সম্পর্কে ইউনিয়ন পরিষদ অবগত রয়েছে।তিনি বলেন, “ছালামিটিলা এলাকার ভাঙা রাস্তা সংস্কারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আশা করছি, অতিশীঘ্রই রাস্তা সংস্কার কাজ শুরু করা হবে।”স্থানীয় বাসিন্দারা জানান, ছালামিটিলা থেকে শিমুতলা বাজার, সানঘাট (বটেরতল) এবং দেওয়ান পীরের নামক সংযোগ সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত থাকায় বর্ষাকালে চলাচল অত্যন্ত দুরূহ হয়ে পড়ে। এছাড়া সড়ক আলোকায়নের অভাবে সন্ধ্যার পর পুরো এলাকা অন্ধকারে নিমজ্জিত থাকে, যা জননিরাপত্তার জন্যও উদ্বেগের কারণ।এলাকাবাসী প্যানেল চেয়ারম্যানের আশ্বাসকে স্বাগত জানিয়েছেন এবং দ্রুত সংস্কার কাজ বাস্তবায়নের মাধ্যমে তাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে বলে আশা প্রকাশ করেছেন।জনস্বার্থে উত্থাপিত এই সমস্যার দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক চিকিৎসাসেবা, অবকাঠামোগত সভা অনুষ্ঠিত

ফলোআপ – ছালামিটিলা সড়ক সংস্কার কাজ শিগগিরই শুরু হবে — প্যানেল চেয়ারম্যান আহমদ আলী

আপডেট সময় : ০৪:৩৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬