ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু পণ্যবাহী গাড়ি থেকে তেল, চিনি ও রড ডাকাতি বন্ধের দাবিতে নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিকদের মানববন্ধন বানভাসী দক্ষিণ চট্টগ্রামের পাশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, রামুতে আটক ৩ শার্শায় ৮ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ ইয়াবা ও ট্যাপেন্টাডল ব্যবসার যশোরাঞ্চলে বিশাল বিস্তৃতি অপরাধমুক্ত, শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়াই আমাদের অঙ্গীকার: পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী পটিয়ার ভাটিখাইনে কালি বাড়ি সড়কের বেহাল দশা চলাচলের জন দুর্ভোগ চরমে সংস্কারের দাবি এলাকাবাসীর ‎বরুড়ায় মানবসেবা সামাজিক সংগঠনের পক্ষ থেকে দুই শতাধিক বৃক্ষ বিতরণ পটিয়ার কেলিশহরে রথযাত্রা সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের খিচুড়ি বিতরণ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাসে অগ্নিদগ্ধ ৮ জনের মধ্যে ২ জনের মৃত্যু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪২:৩৫ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাসে অগ্নিদগ্ধ ৮ জনের মধ্যে ২ জনের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণঞ্জের সিদ্ধিরগঞ্জে ঘরে জমা থাকা গ্যাসের আগুনে দগ্ধ দুই পরিবারের আটজনের মধ্যে রিকশাচালক মো. হান্নান (৪০) ও দেড় বছর বয়সী শিশু সুমাইয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার রাত সোয়া একটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হান্নান। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ ছিল। একইদিন বেলা পৌনে ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারির ইন্সটিটিউটের এইচডিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশু সুমাইয়ার মৃত্যু হয়। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল। হাসপাতালের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত সোমবার রাত সাড়ে তিনটার সময় ঘুমন্ত অবস্থায় সিদ্ধিরগঞ্জের পশ্চিম ধনকুন্ডা শান্তিবাগ(মধুগড়) এলাকায় ইব্রাহিম খলিলের আমেনা মঞ্জিলের টিনসেড বাসার দু’টি কক্ষে জমা থাকা গ্যাস থেকে বিস্ফোরণের পর আগুনে দুই পরিবারের নারী ও শিশুসহ আটজন দগ্ধ হন।

নিহত হান্নানের স্ত্রী পোশাক শ্রমিক নুরজাহান আক্তার লাকী (৩০), মেয়ে জান্নাত (৩), মেয়ে সামিয়া (৯), ছেলে সাব্বির (১৬), আরেক পরিবারের পোশাক শ্রমিক সোহাগ (২৩), তার স্ত্রীপোশাক শ্রমিক রুপালী (২০) ও তাদের একমাত্র দেড় বছর বয়সী মেয়ে সুমাইয়া। হান্নানের গ্রামের বাড়ী শরীয়তপুর জেলার জাজিরা থানা এলাকায়। তিনি পরিবারসহ সিদ্ধিরগঞ্জের ইব্রাহিমের বাড়ীতে ভাড়া থাকতেন। ভাড়াটিয়া সাবিনা ইয়াসমিন বলেন, চিকিৎসক জানিয়েছেন হান্নানের দুই মেয়ে সামিয়া ও জান্নাত কিছুটা আশঙ্কামুক্ত। লাকি আর সাব্বির এখনও শঙ্কামুক্ত নয়।

গত সোমবার ঘটনাস্থল পরিদর্শনের পর নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, দুই কক্ষের সেমিপাকা টিনসেড ঘরের নিচ দিয়ে গ্যাসের লাইন গেছে। সেখান থেকে কোনোভাবে গ্যাস লিকেজ হয় এবং এর থেকে ঘরের ভেতর গ্যাস চেম্বারের সৃষ্টি হয়। যে কোনোভাবে আগুনের স্পার্কের সঙ্গে সঙ্গে বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাসে অগ্নিদগ্ধ ৮ জনের মধ্যে ২ জনের মৃত্যু

আপডেট সময় : ০৭:৪২:৩৫ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫