ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ নারায়ণগঞ্জ সদরে ১০ স্কুলে ৫০০ গাছের চারা ও ২টি ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ ২৩ লাখ ৭৪ হাজার টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির যশোর খাজুরায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা নারায়ণগঞ্জে পৃথক দুই ডাকাতির ঘটনায় ৫ ডাকাত গ্রেফতার, সাড়ে ৮ ভরি স্বর্ণ ও শটগান উদ্ধার অতিবৃষ্টিতে জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ সদরে প্রশাসনের জরুরি নির্দেশনা, ইউনিয়ন পর্যায়ে শুরু হয়েছে কাজ চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার পানিবন্দি লাখো মানুষের জন্য মানবিক সহায়তার আহ্বান জানালেন সিদ্দিকুর রহমান উজ্জল চট্টগ্রাম দক্ষিণে সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি বেনাপোল বন্দরে জব্দকৃত ৩ হাজার ৬৭৫ কেজি ভায়াগ্রা পাচার শঙ্কায় নিরাপত্তা জোরদার, পাচার ঠেকাতে ২৪ ঘণ্টার বিশেষ নিরাপত্তা

নারায়ণগঞ্জে হত্যার রায়: একজনের ফাঁসি, দুজনের যাবজ্জীবন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বেলাল হোসেন নামের এক টিস্যু ব্যবসায়ীর হত্যার মামলায় আদালত একজনকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো. আমিনুল হক রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামিদের মধ্যে একজন আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে মো. নাদির ওরফে নাছির (৩৫), বাঘমারা এলাকার মো. সাহাবুদ্দিনের ছেলে, মৃত্যুদণ্ড পেয়েছেন। আর মো. মানিক মিয়া (৪১), মোচাক এলাকার মৃত ইব্রাহীম খলিলের ছেলে এবং মোহন (২৫), সানারপাড় এলাকার মোশারফ হোসেনের ছেলে, দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে মোহন আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের হওয়া হত্যা মামলায় আজ রায় ঘোষণা করা হয়েছে।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম মাসুম বলেন, কুমিল্লার নাঙ্গলকোট এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে বেলাল হোসেন সিদ্ধিরগঞ্জের বিভিন্ন হোটেলে টিস্যু বিক্রি করতেন। ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি রাতে পাওনা টাকা নেওয়ার সময় সানারপাড় এলাকায় দুষ্কৃতিকারীরা বেলাল হোসেনকে ৬০০ টাকা এবং মোবাইল ফোন ছিনতাই করতে চেষ্টা করে। একপর্যায় ধস্তাধস্তির সময় বেলালকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বেলালের ভগ্নিপতি মো. কাজী জাহিদ হত্যার এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। আদালতের রায়ে আজই সেই মামলার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হলো।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ

নারায়ণগঞ্জে হত্যার রায়: একজনের ফাঁসি, দুজনের যাবজ্জীবন

আপডেট সময় : ১২:০৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫