ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়া পৌরসভা এলডিপি’র মিষ্টি বিতরণ, রাষ্ট্রপতি নির্বাচন: ১১দলীয় জোটের প্রার্থী অলি আহমদ পুলিশের অভিযানে বেনাপোলে বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু নরসিংদীর শিবপুরে পূজা উদযাপন পরিষদ এর আলোচনা সভা অনুষ্ঠিত চকরিয়ায় আবাসিক হোটেলে অভিযান, অসামাজিক কার্যকলাপের অভিযোগে গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান ডিসির প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

“রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক অংশীজনের ভূমিকা অপরিহার্য”

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি: মায়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত উদ্বাস্তু রোহিঙ্গাদের নিয়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কর্মরত উন্নয়ন সংস্থা স্যোসাল এজেন্সি ফর ওয়েলফেয়ার এন্ড এডভান্সমেন্ট ইন বাংলাদেশ (ছওয়াব) এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ আগস্ট বুধবার বিকেল ৪টায় সংস্থাটির উখিয়ার বালুখালীস্থ আঞ্চলিক কার্যালয়ে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে ছওয়াব চেয়ারম্যান এস.এম. রাশেদুজ্জামান বলেন- রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত প্রতিটি উন্নয়ন সংস্থার কর্মীদের রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়ক ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন- রোহিঙ্গাদের প্রত্যাবাসনে তৎকালীন প্রেসিডেন্ট জিয়ার ভূমিকাই ছিলো একটি অনুকরণীয় মডেল। মায়ানমার সরকার কর্তৃক জুলুম নির্যাতনের শিকার হয়ে লাখ লাখ রোহিঙ্গা এদেশে মানবিক আশ্রয় নিয়েছে। কাজেই তাঁদের প্রতি মানবিক আচরণের পাশাপাশি তাঁরা যেনো অধিকার এবং মর্যাদা সহ নিজ দেশে যতদ্রুত সময়ে সম্ভব ফেরত যেতে পারে সে দিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। শরণার্থী ক্যাম্পে কর্মরত প্রতিটি উন্নয়ন সংস্থার কর্মীদেরও এই মনোভাব নিয়ে কাজ করা উচিত বলে মনে করেন তিনি। এছাড়াও ছওয়াব কর্তৃক গৃহিত যেকোনো প্রকল্প বাস্তবায়নে আন্তরিকতা, নিষ্ঠা এবং একাগ্রতার সাথে সবাইকে সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানান ছওয়াব চেয়ারম্যান এস.এম রাশেদুজ্জামান।

ছওয়াব এর কক্সবাজার ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর আবু সাদাত নূহ এর সভাপতিত্বে উক্ত প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মহিদ মোস্তফা, ম্যানেজার-ফান্ড রেইজিং এন্ড প্রোগ্রামস, এডুকেশন কোর্ডিনেটর জনাব আতাউল্লাহ, এডমিন অফিসার মোর্শেদুল আরেফিন এবং বিভিন্ন প্রজেক্ট অফিসার, স্টাফ সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়া পৌরসভা এলডিপি’র মিষ্টি বিতরণ, রাষ্ট্রপতি নির্বাচন: ১১দলীয় জোটের প্রার্থী অলি আহমদ

“রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক অংশীজনের ভূমিকা অপরিহার্য”

আপডেট সময় : ১১:৫৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫